মোদীকেয়ার চলবে না রাজ্যে! মমতার সরাসরি বিদ্রোহ ঘোষণা কেন্দ্রের বিরুদ্ধে

আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে একপ্রকার নাম তুলে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে একপ্রকার নাম তুলে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, তাঁর সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের ৪০ শতাংশ টাকা দেবে না। কেন্দ্র পুরো টাকা না দিলে এই প্রকল্পে রাজ্য অংশগ্রহণ করবে না।

মোদীকেয়ার থেকে নাম তুলে নিলেন মমতা

জাতীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত গতবছরের শেষে চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটিই মোদীকেয়ার নামে পরিচিত। সারা দেশের ১০ কোটি গরিব পরিবারকে স্বাস্থ্য বীমার সুযোগ করে দিতে এই প্রকল্প করা হয়েছে। যার ফলে প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন। বছরে ৫ লক্ষ টাকার বীমা পরিবারপিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে। সেখানেই মমতা যোগদানে বিরোধিতা করেছেন।

এর আগে দার্জিলিংয়ে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ান মমতা। এদিন নদিয়া জেলায় প্রশাসনিক সভা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা।

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে রাজ্য সরকারের চালু করা আরোগ্যশ্রী অনেক ভালো প্রকল্প বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার শেষ অবধি মোদীকেয়ার থেকে রাজ্য সত্যিই নাম তুলে নেয় কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+