বসন্ত উৎসবের রঙে মাতোয়ারা রাজ্য, শুরু দোলযাত্রা
শান্তিনিকেতন থেকে মায়াপুর, কলকাতা থেকে শিলিগুড়ি , এদিন সর্বত্রই উৎসবের মেজাজে গোটা বাংলা।
কোথাও রঙিন স্মৃতিকে ঝালিয়ে নেওয়ার পালা, তো কোথাও নতুন রঙে কাউকে রাঙিয়ে নেওয়ার পালা.. কোথাও বা জীবনের সব রঙের সঙ্গে নিজেকে একাত্ম করে নেওয়ার লড়াই আবার কেউ বা মশগুল বসন্তের রঙে নিজেকে ভাসিয়ে দিতে। এভাবেই এদিল সকাল থেকে বসন্তের উদযাপনে ব্যস্ত রাজ্য।

উল্লেখ্য, দোল উপলক্ষ্য়ে একাধিক জায়গায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে দোলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার পর থেকে দোল উপলক্ষ্যে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications