নৈহাটি স্তব্ধ করে দেব! বিজেপি প্রার্থী রূপক মিত্র হুঁশিয়ারি দিতেই তাঁর ফোন নম্বর মনে করালেন তৃণমূলের সনৎ

West Bengal ByPoll Election Results 2024: গণনায় কোনও গণ্ডগোল হলে নৈহাটি স্তব্ধ করে দেব! ফল প্রকাশের আগেই বড় হুঁশিয়ারি বিজেপি প্রার্থী রূপক মিত্রের। সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়েছে সেখানে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম খোলা হবে। মনে করা হচ্ছে দুপুরের আগেই নৈহাটি সহ ছয় বিধানসভা উপ নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।

কিন্তু ভোট গণনা (West Bengal ByPoll Election Results 2024) শুরুর আগেই নৈহাটিতে অশান্তির আশঙ্কা সেখানকার বিজেপি প্রার্থী। তাঁর কথায়, গত লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন অর্জুন সিং'য়ের উপর কীভাবে হামলা হয়েছে সবাই দেখেছি। ইট-কাঁচের বোতল ছোঁড়া হয়েছে।

West Bengal ByPoll Election Results 2024

শুধু তাই নয়, গণনাতেও কারচুপি করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ বিজেপি প্রার্থী রূপক মিত্রের। আর তা হলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি। এমনকি ভোটের ফলাফলের পর কোনও ধরনের অশান্তি হলে গোটা নৈহাটি স্তব্ধ করে দেওয়া হবে বলেও দাবি বিজেপি প্রার্থীর।

তবে নৈহাটির মানুষ বিজেপির পক্ষেই রায় দেবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী রূপক মিত্র। তাঁর কথায়, তৃণমূলের জমানায় মানুষ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিরক্ত হয়ে গিয়েছে। এবার তাই ফল অন্যরকম হবে বলে দাবি বিজেপি নেতার। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী নৈহাটির তৃণমূল প্রার্থী সনত দে। তিনি বলেন, বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ের উপর ভরসা রাখবে। নৈহাটি সহ সমস্ত কেন্দ্রেই তৃণমূলের জয়জয়কার হবে বলে দাবি।

অন্যদিকে বিজেপি প্রার্থীর স্তব্ধ করে দেওয়া মন্তব্যকেও তীব্র আক্রমণ শানিয়েছেন। সনত দে'র কথায়, বিজেপি গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। এছাড়া ওরা কিছু বোঝে না। তবে কোনও ধরনের অশান্তি হবে না বলে দাবি তৃণমূল নেতার। আর তা হলে বিজেপি প্রার্থী যাতে তাঁকে ফোন করেন সেই বার্তা দেন। সনত দে'র কথায়, নৈহাটিতে কোনও দিন অশান্তি হয়নি। এবারও হবে না। কোথাও হলে আমার নম্বর বিজেপি প্রার্থীর কাছে আছে। জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব!

অন্যদিকে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ হাড়োয়ায়। বিরোধীদের অভিযোগ, গোটা রাত ধরে এজেন্টদের বাড়ি গিয়ে গিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যাতে গণনা কেন্দ্রে কেউ না বসতে পারে। যদিও তৃণমূলের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+