বিজেপি প্রার্থীকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বাংলার উপনির্বাচনে উত্তাল চৌরঙ্গী

আরও পড়ুন : লাইভ : বাংলা দুই বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ
বিজেপি প্রার্থী রীতেশ তিওয়াড়ির অভিযোগ গণেশচন্দ্র এভেনিউতে ৪৭ নম্বর ওয়ার্ডের ৭৩ নম্বর বুথে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শান্তনু সেন এবং আর এক তৃণমূল নেতা আনওয়ার খান বুথ দখলের চেষ্টা চালাচ্ছিলেন। তিনি সেখানে পৌছে তৃণমূলের ওই দুই নেতাকে আটকাতে গেলে তাঁর উপর চড়াও হন তৃণমূলের বেশকিছু লোকজন। নিগ্রহ করা হয় তাঁকে। এর পরই দুই তরফের কর্মী ও নেতা হাতাহাতি-ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
চৌরঙ্গী ছাড়াও বসিরহাট দক্ষিণে সারাদিন ভোট অপেক্ষাকৃত নির্বিঘ্নে চললেও বিকেলের দিকে বসিরহাটে বিজেপির ১৪৩ ও ১৪৪ নম্বর ক্যাম্প অফিসে হামলার অভিযোগ। চালানো হল ভাঙচুরও। বিজেপির অভিযোগ, হারার ভয়ে নির্বাচন শুরুর ২ দিন আগে থেকেই হামলা শুরু করেছে তৃণমূল। অন্যদিকে শিয়ালদহে সিপিএমেপ ক্যাম্প অফিসেও তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলা ২ মহিলা-সহ বহু জখম হয়েছেন বলে দাবি সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর। তিনি এই ঘটনার নিন্দা করে বলেন, "রাজ্যে মাত্র ২টি বিধানসভা আসনে উপনির্বাচন। এই নির্বাচনের ফলে নতুন সরকার তৈরিও হবে না পুরনো সরকার ভাঙবেও না। তবুও শান্তিতে ভোট হতে দিল না তৃণমূল।"












Click it and Unblock the Notifications