রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ। এই তিনটি কেন্দ্র হল খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর। এই তিন কেন্দ্রের ফলাফল আগামিদিনে বাংলার বিধানসভা নির্বাচনের দিক নির্দেশ করতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। আর সেজন্যই তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বাম-কংগ্রেস সহ সবকটি রাজনৈতিক দল নিজেদের সর্বশক্তি নিয়ে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লোকসভা নির্বাচনের পর এই তিন কেন্দ্রের ভোট ছিল রাজ্যে সবচেয়ে বড় ভোট যজ্ঞ। আর সেই লড়াইয়ে কারা ভালো নম্বর পেল তা জানা যাবে এদিন।
Nov 28, 2019, 2:39 pm IST
করিমপুর কেন্দ্রেও জয় পেল তৃণমূল। ২০ হাজারের বেশি ভোটে জয় প্রার্থীর।
Nov 28, 2019, 1:23 pm IST
খড়্গপুরে জয় মানুষের জয়, সংগঠনের জয়, দলনেত্রী মমতার প্রতি মানুষের আস্থার জয়। বললেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
Nov 28, 2019, 1:19 pm IST
'আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। এই জয় মা, মাটি মানুষের জয়। এটা সম্প্রীতি ও একতার জয়।' উপনির্বাচনের তিন আসনেই সবুজ ঝড়ের পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Nov 28, 2019, 12:42 pm IST
খড়্গপুর সদর কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার।
Nov 28, 2019, 12:21 pm IST
করিমপুরে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ২৫ হাজার ৭৮৪ ভোটে এগিয়ে। মোট ১৪ রাউন্ড গণনা হবে।
Nov 28, 2019, 12:02 pm IST
করিমপুর ও খড়্গপুর কেন্দ্রে জয়ের পথে তৃণমূল কংগ্রেস।
Nov 28, 2019, 11:39 am IST
কালিয়াগঞ্জে ২৩০৪টি ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস।
Nov 28, 2019, 11:31 am IST
খড়্গপুরে নবম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ১৩ হাজার ১৪২ ভোটে এগিয়ে রয়েছে।
Nov 28, 2019, 11:30 am IST
কালিয়াগঞ্জে ৮তম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ২১৮৫টি ভোটে এগিয়ে রয়েছে।
Nov 28, 2019, 11:29 am IST
করিমপুরে ২৭ হাজার ৭৫১ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
খড়্গপুরে পঞ্চম রাউন্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে শুরু করল। তবে বিজেপিকে টপকে যেতে পারল কিনা তা রাউন্ড শেষে ফলাফল ঘোষণার পর বোঝা যাবে।
Nov 28, 2019, 10:01 am IST
খড়্গপুরে চার রাউন্ডের গণনা শেষে বিজেপি এগিয়ে ৯১৫-র বেশি ভোটে। পিছিয়ে গেল বাম-কংগ্রেস জোট।
Nov 28, 2019, 9:50 am IST
করিমপুরে তৃতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে।
Nov 28, 2019, 9:37 am IST
খড়্গপুর সদক কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা। তিনি এগিয়ে ১ হাজারের বেশি ভোটে।
Nov 28, 2019, 9:32 am IST
খড়্গপুরে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তিনশোর বেশি ভোটে এগিয়ে বাম-কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় তৃণমূল কংগ্রেস।
Nov 28, 2019, 9:28 am IST
কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এখনও পর্যন্ত পেয়েছেন ১০৩৪৭ টি ভোট।
Nov 28, 2019, 9:12 am IST
খড়্গপুরে সামান্য ব্যবধান কমলেও এখনও এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট।
Nov 28, 2019, 9:03 am IST
প্রথম রাউন্ডের গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ৪৬৪৩ ভোটে এগিয়ে রয়েছে।
Nov 28, 2019, 9:01 am IST
খড়্গপুরে প্রথম রাউন্ডের শেষে বাম-কংগ্রেস প্রার্থী ৯৮০ ভোটে এগিয়ে রয়েছেন।
READ MORE
1:48 AM, 28 Nov
খড়গপুর সদর কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তিনি গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় এই কেন্দ্রে ভোট হচ্ছে।
1:49 AM, 28 Nov
কালিয়াগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর প্রয়াণের পর এই কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। যার ফলে এই কেন্দ্রে নির্বাচন আবশ্যক হয়ে পড়ে। এই কেন্দ্রটিতে এবারের ভোটে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে চিহ্নিত হয়েছিল বিজেপি। তবে শেষ পর্যন্ত ভোটের চাকা কোন দিকে ঘোরে সে দিকে সকলের নজর থাকবে। বাম এবং কংগ্রেস যৌথভাবে এখানে প্রার্থী ঘোষণা করেছে। আসনটি কংগ্রেসের দখলে ছিল। তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ ছিনিয়ে নিতে পারে কিনা তা জানা যাবে এ দিনের ফলাফল প্রকাশের পর।
1:51 AM, 28 Nov
করিমপুর কেন্দ্রটি আবার দখলে ছিল তৃণমূল কংগ্রেসের। এই কেন্দ্রের বিধায়ক মহুয়া মৈত্র গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। যার ফলে তার কেন্দ্রেও উপনির্বাচন আবশ্যিক হয়ে পড়ে। এই কেন্দ্র তৃণমূলের দখলে থাকলেও বিজেপি রাজ্যের অন্যতম সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে এই কেন্দ্রে প্রার্থী করে পাঠিয়েছিল। ভোটের দিন একটি অনভিপ্রেত ঘটনায় জয়প্রকাশ মজুমদারের উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর বিজেপি ভোট বাক্সে ফায়দা তুলতে পারল কিনা তা জানা যাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর।
1:52 AM, 28 Nov
খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভা কেন্দ্রে মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল লড়াই হলেও বামৃকংগ্রেস জোট বাকি দুই দলকেই যথেষ্ট দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় তিন পক্ষই একটি করে আসন নিজেদের দখলে রাখলে সেটাও খুব একটা আশ্চর্যের হবে না।
1:53 AM, 28 Nov
সোমবার তিন কেন্দ্রে গড়ে ৭৫ শতাংশ ভোট পড়েছে। এই অবস্থায় দেখার কোন দল শেষ অবধি শেষ হাসি হাসে।
7:14 AM, 28 Nov
সকাল ৮ টা থেকে ৩ কেন্দ্রে গণনা শুরু
7:14 AM, 28 Nov
৩ কেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা
7:33 AM, 28 Nov
বিধানসভা পিছু ৫ টি বুথের ভিভিপ্যাট মিলিয়ে দেখা হবে
7:48 AM, 28 Nov
কালিয়াগঞ্জে ২০ টি টেবিলে ১০ রাউন্ড গণনা হবে
7:49 AM, 28 Nov
করিমপুরে ১৭ টি টেবিলে ১৪ রাউন্ড গণনা হবে
7:49 AM, 28 Nov
খড়গপুরে ১৬ টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হবে
8:40 AM, 28 Nov
কালিয়াগঞ্জে প্রথম রাউন্ডের শেষে ১৬০০ ভোটে এগিয়ে বিজেপি