খড়্গপুরে শেষ দিনের প্রচারে দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ ফিরহাদের
নির্বাচনের প্রচারে এসে বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কে পাগল বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা কলকাতা পুরসভা র মেয়র ফিরহাদ হাকিম।

শনিবার খড়গপুর বিধানসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে মিছিল করার পর একটি সমাবেশে ফিরহাদ হাকিম বলেন, আপনারা অনেক দিন একটা পাগলকে সহ্য করে চলেছেন। যিনি একবার গরুর দুধে সোনা খুঁজে পান। আর একবার বলেন এনআরসি করে সবাইকে ভাগিয়ে দেওয়া হবে। যিনি রামের নাম বদনাম করে রামের নাম করে ভোট চাইছেন, ধর্ম নিয়ে উন্মাদনা করছেন কিন্তু কোনও উন্নয়নের জন্য কিছু করেন না।
অবশ্য দিলীপ ঘোষ এই কটাক্ষের জবাব দিয়েছেন। দিলীপ ঘোষ বলেন, উনি ঠিকই বলেছেন যে আমি পাগল। আর তাই আমাকে দেখে খড়গপুরের মানুষ পাগল হয়। এইদিন ফিরহাদ হাকিম নিজেই দেখেছেন যে এই শহর বিজেপির। তার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। তাকে আমি প্রতি নমস্কার জানিয়েছি, তার গাড়িতে ফুলও ছুঁড়েছি।
ফিরহাদ হাকিম বলেন, বিজেপি ও দিলীপ ঘোষ কোনও কাজ করেননি। তিনি এখানে জিতে গরুর দুধ খেয়ে চলে গিয়ে বলছেন খড়গপুর গোল্লায় যাক। এখানে আমরা উন্নয়নের কাজ করতে চাইছি। প্রদীপ সরকার জিতলেই এখানে উন্নয়নের কাজ হবে। প্রদীপ সরকার জিতলেই আগামী দিনে এখানে কর্পোরেশন করা হবে জানিয়েছেন ফিরহাদ।












Click it and Unblock the Notifications