খড়গপুরে প্রচার সেরে দিলীপ বললেন 'ব্যবধান হবে এক লক্ষ'
নির্বাচনে জেতার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি মানুষের কাছে আবেদন করেছি এই বার আপনারা এক লক্ষ ভোট দিন । আজ আমরা দেখতে পেলাম যে ভাবে কাতারে কাতারে মানুষ আমাদের মিছিলে এগিয়ে আসছে তাতে প্রমাণ হয়েছে যে এই শহর বিজেপি র, সবার মনের মধ্যে বিজেপি।

খড়গপুর বিধানসভা উপ নির্বাচনের প্রচারের শেষ দিন, প্রার্থী প্রেম চাঁদ ঝাকে সঙ্গে নিয়ে শহরে পদযাত্রা করে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এই দিন এই মিছিলে, রোড শো তে ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের স্ত্রী সুজাতা খান, দিল্লির বিজেপি নেতা মনোজ তেওয়ারি সহ অন্যান্যরা।
দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের লোকজন যদি ভোটের দিন কোথাও কোন গন্ডগোল পাকাতে আসে তাহলে তার জবাবে যা হবে তার দায় বিজেপি নেবে না।












Click it and Unblock the Notifications