বাংলার তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। খড়্গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের সবকটি দলের কাছে শক্তি যাচাইয়ের জায়গা। এই তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল আগামী দিনে প্রত্যেকটি দলকেই দিশা দেখাবে। ফলে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম কংগ্রেস জোট নিজেদের নিজেদের মতো করে তিন কেন্দ্রে প্রচার সেরেছে। এখন দেখার ভোট বাক্সে কে কত নম্বর পায়।
সারাদিনের সমস্ত ভোট আপডেট একনজরে
Nov 25, 2019, 5:59 pm IST
ভোট এখনও পর্যন্ত চলছে। সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
Nov 25, 2019, 5:44 pm IST
বিজেপি প্রার্থীর ওপরে হামলার ঘটনার কড়া নিন্দা করল সিপিএম-কংগ্রেস। বিজেপি অসভ্য দল হলেও তৃণমূল দেখিয়ে দিল গণতন্ত্র বলে রাজ্যে কিছু নেই, বললেন সুজন চক্রবর্তী।
Nov 25, 2019, 4:05 pm IST
বিকেল তিনটে পর্যন্ত ৬৪.৩৫ শতাংশ ভোট পড়ল তিন কেন্দ্র মিলিয়ে।
Nov 25, 2019, 4:03 pm IST
কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারকে শোকজ নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে স্ত্রীকে কি করে ও কোথায় ভোট দিতে হবে তা দেখানোর জন্য বিধিভঙ্গ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় এদিন অপসারিত করা হয়েছে এই বুথের প্রিসাইডিং অফিসারকে।
Nov 25, 2019, 2:25 pm IST
বেলা ১টা পর্যন্ত খড়্গপুর সদরে ৪২.৮০ শতাংশ, করিমপুরে ৫০.৫০ শতাংশ ও কালিয়াগঞ্জে ৪৯.৭০ শতাংশ ভোট পড়ল, মোট ভোটের হার ৪৭.৬৭ শতাংশ।
Nov 25, 2019, 2:25 pm IST
জয়প্রকাশ মজুমদার নিগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। যারা এই কাজ করেছে তার তীব্র নিন্দা করছি: রাজীব বন্দ্যোপাধ্যায়
Nov 25, 2019, 1:20 pm IST
সকাল ১১টা পর্যন্ত তিন কেন্দ্রে গড়ে ভোট পড়ল ৩০.১৭ শতাংশ।
বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ভোটের দিন খড়গপুরে কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।
Nov 25, 2019, 9:49 am IST
তৃণমূল কংগ্রেস গন্ডগোল পাকাতে এলে পালটা জবাব দেবে বিজেপি। খড়্গপুরে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
Nov 25, 2019, 9:48 am IST
করিমপুরে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশ।
Nov 25, 2019, 9:48 am IST
কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গ করার অভিযোগ। বিজেপি প্রার্থী কমল সরকার। কোথায় ভোট দিতে হবে তা বুথের ভিতরে দেখিয়ে দিলেন স্ত্রীকে।
Nov 25, 2019, 9:39 am IST
খড়্গপুরে বয়স্ক মহিলাকে বুথে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Nov 25, 2019, 9:37 am IST
এলাকায় গেলে মারধর করা হয় বিজেপি কর্মীদের। তিন জন আহত হয়েছেন বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। তালবাগিচার বানজারা বস্তির ঘটনা।
Nov 25, 2019, 9:37 am IST
খড়্গপুরের তালবাগিচা এলাকায় টাকা বিলি করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
Nov 25, 2019, 9:36 am IST
জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি প্রার্থীর। বুথে আসা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে।
Nov 25, 2019, 9:29 am IST
করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।
Nov 25, 2019, 8:40 am IST
করিমপুরে ইভিএম-এর কাছে জয়প্পরকাশ মজুমদার, বুথ থেকে বের করে দেওয়া হল তাঁকে।
Nov 25, 2019, 8:09 am IST
করলে যোগ্য জবাব, বললেন দিলীপ ঘোষ
Nov 25, 2019, 8:09 am IST
খড়গপুরের একটি বুথে আয়না লাগিয়ে নজরদারি
Nov 25, 2019, 8:01 am IST
আপাতত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে
READ MORE
1:30 AM, 25 Nov
বাংলার তিন কেন্দ্রে উপনির্বাচন। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর সদর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও নদিয়ার করিমপুরে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
1:31 AM, 25 Nov
কেন ভোট তিন কেন্দ্রে
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের প্রয়াণের পর এই কেন্দ্র ফাঁকা হয়ে যায়। তারপরেই এই নির্বাচন। অন্যদিকে খড়্গপুর সদর ও করিমপুরের বিধায়ক যথাক্রমে বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন। সেজন্য দুই কেন্দ্রে নতুন করে ভোটাভুটি হচ্ছে।
1:38 AM, 25 Nov
হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা
এই তিনটি কেন্দ্রে মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপির লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তিনটি আসনের দুটিতেই বিজেপি এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যটিতে এগিয়ে তৃণমূল। এই অবস্থায় শেষ পর্যন্ত ভোটাররা কাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেন এখন সেটাই দেখার।
1:38 AM, 25 Nov
উল্লেখযোগ্যভাবে খড়্গপুর ও কালিয়াগঞ্জে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যা অবশ্যই একটি অভাবনীয় ঘটনা। কারণ সাধারণত লোকসভা, বিধানসভা নির্বাচনের সময়ই দলগুলি ইশতেহার প্রকাশ করে। তবে সামান্য উপ নির্বাচনের জন্য তৃণমূল যেভাবে ইশতেহার প্রকাশ করেছে তা নজিরবিহীন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
1:39 AM, 25 Nov
তিন কেন্দ্রের জন্যই বিশাল বাহিনী মজুত রয়েছে। আগে থেকেই বাহিনী এলাকায় এলাকায় গিয়ে রুটমার্চ সেরেছে। ভোটের দিন যাতে কোনওরকম অশান্তি না হয় তা নিশ্চিত করতেই নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা গ্রহণ করেছে।
ঘটনাস্থলে গেলে কয়েকজনের সঙ্গে ঝামেলা বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের
8:01 AM, 25 Nov
আপাতত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে
8:09 AM, 25 Nov
খড়গপুরের একটি বুথে আয়না লাগিয়ে নজরদারি
8:09 AM, 25 Nov
করলে যোগ্য জবাব, বললেন দিলীপ ঘোষ
8:40 AM, 25 Nov
করিমপুরে ইভিএম-এর কাছে জয়প্পরকাশ মজুমদার, বুথ থেকে বের করে দেওয়া হল তাঁকে।
9:29 AM, 25 Nov
করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।
9:36 AM, 25 Nov
জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি প্রার্থীর। বুথে আসা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে।
9:37 AM, 25 Nov
খড়্গপুরের তালবাগিচা এলাকায় টাকা বিলি করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
9:37 AM, 25 Nov
এলাকায় গেলে মারধর করা হয় বিজেপি কর্মীদের। তিন জন আহত হয়েছেন বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। তালবাগিচার বানজারা বস্তির ঘটনা।
9:39 AM, 25 Nov
খড়্গপুরে বয়স্ক মহিলাকে বুথে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
9:48 AM, 25 Nov
কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গ করার অভিযোগ। বিজেপি প্রার্থী কমল সরকার। কোথায় ভোট দিতে হবে তা বুথের ভিতরে দেখিয়ে দিলেন স্ত্রীকে।
9:48 AM, 25 Nov
করিমপুরে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশ।
9:49 AM, 25 Nov
তৃণমূল কংগ্রেস গন্ডগোল পাকাতে এলে পালটা জবাব দেবে বিজেপি। খড়্গপুরে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
9:50 AM, 25 Nov
বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ভোটের দিন খড়গপুরে কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।