দিনহাটা ও খড়দহে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, ভোটারদের ফিরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ শোভনদেবের

দিনহাটা ও খড়দহে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, ভোটারদের ফিরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ শোভনদেবের

পশ্চিমবঙ্গে চার কেন্দ্রে চলছে উপনির্বাচন। চার কেন্দ্রেই সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। খড়দহে সকাল থেকেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। দিনহাটাতেও বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ। এদিকে খড়দহে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন করোনা টিকার দুটি ডোজ না হলে ভোটারদের বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী।

৪ কেন্দ্রে উপনির্বাচন

৪ কেন্দ্রে উপনির্বাচন

আজ পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে উপনির্বাচন। খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা। তার মধ্যে খড়দহ এবং দিনহাটা সবচেয়ে উত্তেজনা প্রবণ কেন্দ্র বলেই চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কোভিড বিধি মেনেই সকাল থেকে বুথে বুথে শুরু হয়েছে ভোট গ্রহন পর্ব। প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। খড়দহে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে গিয়েছিলেন, যেমন গতবারের উপনির্বাতে ৩-০ হয়েছিল বিজেপি এবারও ৪-০ হবে বিজেপি। একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জামানত জব্দ হবে।

বিক্ষিপ্ত অশান্তি

বিক্ষিপ্ত অশান্তি

ভোট শুরুর পর থেকেই খড়দহ এবং দিনহাটা কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। দিনহাটার একাধিক বুথের বাইরে বেআইনি জমায়েত করছেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। খড়দহের সূর্যসেন হাইস্কুলে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ বিজেপি। পরে সেক্টর অফিসারের নির্দেশে পতাকা খুলে ফেলেন তৃণমূল কর্মীরা। বুথের সামনে বহিরাগত যুবককে ঘোরাফেরা করতে দেখে সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোট শুরু হওয়ার পরেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

ভোট দিলেন প্রার্থীরা

ভোট দিলেন প্রার্থীরা

খড়দহে ভোট দিয়েছেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। খড়দার সূর্যসেন হাইস্কুলে ভোট দান করলেন তিনি। ভোট দিতে এসে আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তিনি। নিজের বুথেই ভোট দেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। দিনহাটায় বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রার্থী অশোক মণ্ডল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ দলের প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঘুরছিলেন তিনি। যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। তিনি মাস্ক পরেননি বলে অভিযোগ। করোনা বিধিনিষেধ ভঙ্গ করেছেন অভিযোগ করে বিক্ষোভ দেখানো হয়। এমনকী বিজেপি প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তৃণমূলের।

 কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

এদিকে খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। ডাবল ডোজ ভ্যাকসিন না থাকলে ভোটারদের বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্য পাড়ার ৪০ নম্বর বুথে ইভিএম বিকল। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারলেন না কয়েকজন ভোটার। তবে ভোট কর্মীদের প্রচেষ্টায় নতুন করে ইভিএম মেশিন নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+