সাবধান! এবার খোকা ইলিশ কিনলেই হতে পারে জেল!

বাঙালি পাতে ইলিশ পড়বে না তাও হতে পারে? তবে সাবধান। ইলিশ খেতে গিয়ে যেন জেলহাজত না হয় আপনার। কিংবা মোটা টাকার জরিমানা।

কলকাতা, ১৭ ডিসেম্বর : বাঙালি পাতে ইলিশ পড়বে না তাও হতে পারে? তবে সাবধান। ইলিশ খেতে গিয়ে যেন জেলহাজত না হয় আপনার। কিংবা মোটা টাকার জরিমানা।

না, ইলিশ মাছ খাওয়াতে কোনও সমস্যা নেই। তবে, খুব শীঘ্রই এমন দিন আসতে চলেছে যখন ৫০০ গ্রাম ওজনের কমের ইলিশ মাছ কিনলে আপনার জেল হতে পারে বা জরিমানা।

সাবধান! এবার খোকা ইলিশ কিনলেই হতে পারে জেল!

ইলিশ মাছের স্বাদের জন্যই সারা বিশ্বে ইলিশ মাছকে 'মাছের রাজা' বলা হয়। সাধারণত ইলিশের জীবনসীমা ৪ বছর। পূর্ণাঙ্গ বয়সে ইলিশ মাছের ওজন ২.৫ কেজি পর্যন্ত পৌঁছতে পারে। মাছ যত বড় হয় তার স্বাদও তত বেশি হয়। ছোট মাছের সেভাবে স্বাদ হয়না। অথচ আজকাল আর বড় মাছ দেখা যায় কই, ছোট অবস্থাতেই জল থেকে তুলে নেওয়া হয়।

তাই এবার ইলিশ মাছ শিকার, কেনা ও বেচায় আইন আনতে চলেছে রাজ্যের মৎস্য দফতর। মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, "ফৌজদারি কার্যবিধি আইন এবং ভারতীয় দণ্ডবিধির আওতায় ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ মাছ ধরা ও কেনাবেচার ক্ষেত্রে পুলিশ যে কোনও মানুষকে গ্রেফতার করতে পারে এমন একটি আইন আনার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে খুব শীঘ্রই স্বরাষ্ট্র দফতরকে বলা হবে।"

বর্তমানে খোকা ইলিশ কেনাবেচা বা জল থেকে তোলার জন্য কাউকে গ্রেফতার করা বা জরিমানা লাগু করার কোনও ক্ষমতা মৎস্য দফতরের নেই। তবে সরকার চাইলে মাছ ও জাল দুইই জেলের কাছ থেকে বাজেয়াপ্ত করতে পারে। প্রাক বর্ষা ও বর্ষা পরবর্তী কালে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+