West Bengal Budget 2025: এবার বাজেটে বিপুল ডিএ ঘোষণা? যা জানা যাচ্ছে...মানুষই বা কী বলছে?
West Bengal Budget 2025: আগামীকাল বুধবার, ১২ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট। বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এটাই তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের বাংলার বাজেট খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে এবার এই বাজেটে একাধিক জনকল্যাণ মুখী ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (West Bengal Govt)। এমনকী নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলেও জল্পনা।
শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত জনপ্রিয় প্রকল্প রয়েছে সেগুলিতে বিপুল বরাদ্দ (West Bengal Budget 2025) হতে পারে বলে মনে করা হচ্ছে। যাতে আরও বেশি করে এই সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায় সে পথে যে সরকার হাঁটবে তা কার্যত স্পষ্ট। অন্যদিকে দীর্ঘ সময় ধরে আটকে আছে ডিএ (DA)।

ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে মোদী সরকার। গত কয়েক দফায় বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। যার ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ক্রমশ বেড়েছে ডিএ'র ফারাক। যা নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা।
যা ইতিমধ্যে টের পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal CM)। আর তাই বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের মন পেতে ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে সরকার। যদিও ঠিক কতটা বাড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে ডিএ বৃদ্ধি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, মানুষের প্রত্যাশা অনেক।
কী আশা করছেন মধ্যবিত্ত আম বাঙালি? আর সেটাই কলকাতা ঘুরে খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা। কী বলছেন তাঁরা? রইল সেই ভিডিও-












Click it and Unblock the Notifications