Bengal Budget 2025 Live: আজ বুধবার ১২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। তৃতীয় মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। ফলে সেদিকে তাকিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার বাজেট পেশ হবে তা কার্যত স্পষ্ট।
তবে এবার বিশেষ কয়েকটি ক্ষেত্রে নজর দেওয়া হতে পারে। আর তা হচ্ছে গ্রামোন্নয়ন। গত লোকসভা ভোটে গ্রামের মানুষ দু'হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। বিশেষ করে মহিলারা তো বটেই। ফলে গ্রামের উন্নয়নের কথা ভেবে বিপুল বরাদ্দ বাজেটে করা হতে পারে বলে খবর। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেও এবার বাজেটে বিপুল বরাদ্দ হতে পারে বলেও খবর। যাতে বাংলার সমস্ত মহিলারা এই উপকার পান। অন্যদিকে সরকারি কর্মীদের মন পেতে ঘোষণা হতে পারে ডিএ।
Feb 12, 2025, 8:13 pm IST
কোন খাতে কত- যুব কল্যাণ ও ক্রীড়া
যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ৮৪০.০৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
Feb 12, 2025, 8:13 pm IST
কোন খাতে কত- মহিলা ও শিশু কল্যাণ
মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ খাতে নতুন অর্থবছর জন্য ৩৮৭৬২.০৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব
Feb 12, 2025, 8:13 pm IST
কোন খাতে কত- পুর ও নগরোন্নয়ন
পুর ও নগরোন্নয়ন বিভাগের জন্য নতুন ২০২৫২৬ অর্থবর্ষে ১৩৩৮১.৬৮ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
Feb 12, 2025, 8:12 pm IST
কোন খাতে কত- পর্যটন ও পরিবহণ
পর্যটন খাতে নতুন অর্থবর্ষে ৫২৩.৯৮ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
পরিবহণ খাতে নতুন অর্থবর্ষে ২২৭৩.২৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 8:12 pm IST
কোন খাতে কত- বিদ্যালয় শিক্ষা
বিদ্যালয় শিক্ষা বিভাগের জন্য নতুন অর্থবছরে ৪১১৫৩.৭৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
Feb 12, 2025, 8:11 pm IST
কোন খাতে কত- জনস্বাস্থ্য থেকে পূর্ত
জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ১১৬৩৬.৯২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
পূর্ত দপ্তরের কাজের জন্য নতুন অর্থবর্ষে ৬৭৯৬.৯২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 8:10 pm IST
কোন খাতে কত- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ৪৪১৩৯.৬৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 8:08 pm IST
কোন খাতে কত- উত্তরবঙ্গ উন্নয়ন
উত্তরবঙ্গ উন্নয়ন খাতে নতুন অর্থবর্ষে ৮৬৬.২৬ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
Feb 12, 2025, 8:08 pm IST
কোন খাতে কত- ক্ষুদ্র শিল্প থেকে মাদ্রাসা শিক্ষা
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের জন্য ও বস্ত্র বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ১২২৮.৭৮ কোটি টাকা ব্যয় করার প্রস্তাব।
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ৫৬০২.২৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 8:06 pm IST
কোন খাতে কত- সেচ- ভূমি সংস্কার
সেচ এবং জলপথ পরিবহণে নতুন অর্থবর্ষে ৪১৫৩.৮৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন খাতে নতুন অর্থবর্ষে ১৫০৯.৭২ কোটি টাকা ব্যয়ব বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 8:06 pm IST
কোন খাতে কত- শিল্প-সংস্কৃতি
শিল্প, বাণিজ্য ও শিল্পদ্যোগ বিভাগে আগামী অর্থ বর্ষে ১৪৭৭.৯১ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের জন্য নতুন অর্থবর্ষে ৯৯০.২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 7:33 pm IST
কোন খাতে কত- স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও উচ্চশিক্ষা
বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতীক রক্ষা বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ৩২৭৮.৬০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ খাতে নতুন অর্থবার্ষিক ২১৩৫৫.২৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
উচ্চশিক্ষায় আগামী অর্থবছের জন্য ৬৫৯৩.৫৮ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 7:32 pm IST
কোন খাতে কত- অনগ্রসর শ্রেণী, সমবায়
অনগ্রসর শ্রেণী কল্যাণ খাতে নতুন অর্থবর্ষে ২৪২৩.৮০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব।
সমবায় বিভাগের জন্য নতুন অর্থবর্ষে ৬৬৮.৬১ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 7:32 pm IST
কোন খাতে কত- কৃষিজ বিপণন, কৃষিক্ষেত্র, প্রাণিসম্পদ
কৃষিজ বিপণন বিভাগের নতুন অর্থবর্ষে ৪২৬.০১ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
কৃষি ক্ষেত্রে আগামী অর্থ বর্ষে ১০০০০.৭৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
প্রাণিসম্পদ উন্নয়ন খাতে ১২৭২.৯৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 12, 2025, 6:41 pm IST
আজ খুব আনন্দ হচ্ছে
আজ খুব আনন্দ হচ্ছে। স্বপ্নপূরণ হল বলে মনে হচ্ছে, ঘাটালে বিপুল বরাদ্দের পরেই বললেন ঘাটালের সাংসদ দেব।
Feb 12, 2025, 5:42 pm IST
কর্মসংস্থান তৈরি করবে এই বাজেট
কর্মসংস্থান তৈরি করবে এই বাজেট, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট থেকে কৃষক সবাই উপকৃত হবেন।
Feb 12, 2025, 5:19 pm IST
১৯ লাখ কোটি টাকার প্রজেক্ট পেয়েছিলাম, ১৩ লাখ কোটি টাকার প্রজেক্ট হয়ে গিয়েছে, বিজিবিএস নিয়ে আরও কী বললেন মমতা
Feb 12, 2025, 5:08 pm IST
কি বলছেন প্রশাসনিক প্রধান?
বাজেটা যা বলি, তা রাখি, বাজেটের পর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি থেকে শুরু করে একাধিক উল্লেখ। মমতা বলেন, সব কর তুলে নিয়ে যায়, কছুই পাই না।
Feb 12, 2025, 4:55 pm IST
উত্তরবঙ্গ-জঙ্গলমহল বিরোধী বাজেট
উত্তরবঙ্গ-জঙ্গলমহল বিরোধী বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারির। কৃষক বিরোধী বাজেট। সরকার দেউলিয়া। আর তা ছত্রে ছত্রে প্রমাণিত, তোপ বিরোধী দলনেতার
চা শিল্পে কৃষি আয়কর ছাড়ের সুবিধা চালিয়ে যাওয়া হবে। প্রকল্পের মেয়াদ বাড়ল ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।
Feb 12, 2025, 4:43 pm IST
স্কুলশিক্ষা বিভাগে বিপুল বরাদ্দ
স্কুলশিক্ষা বিভাগে ৪১,১৫৩.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রস্তাব রাখলেন চন্দ্রিমা ভট্টাচার্য। =শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা।
Feb 12, 2025, 4:37 pm IST
লক্ষ্মীর ভান্ডারে কোনও ঘোষণা করা হল না।
Feb 12, 2025, 4:36 pm IST
উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
Feb 12, 2025, 4:30 pm IST
বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ
বাংলার বাড়ি প্রকল্পে আগামী আর্থিক বছরে আরো ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে। এজন্য আরো ৯৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে। ১৪ হাজার কোটি আগেই ছিল। ফলে এই প্রকল্পে মোট বরাদ্দ হল প্রায় ২৩ হাজার কোটি টাকা।
Feb 12, 2025, 4:26 pm IST
তৈরি হবে সেতু
গঙ্গাসাগরে সেতু তৈরি করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। মুরি গঙ্গার উপর এই সেতু তৈরি করা হবে বলে ঘোষণা।
Feb 12, 2025, 4:21 pm IST
মিলবে স্মার্টফোন
৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
Feb 12, 2025, 4:18 pm IST
কবে থেকে ডিএ কার্যকর হবে?
চন্দ্রিমা ভট্টাচারজ জানিয়েছেন, চার শতাংশ ডিএ ঘোষণা করা হল। চার শতাংশ ডিএ বৃদ্ধি। পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে মোট ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা
Feb 12, 2025, 4:16 pm IST
ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল বরাদ্দ
ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল বরাদ্দ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। অন্যদিকে নদীর পাশে যারা পাশে থাকেন সেই সমস্ত মানুষের কথা ভেবে নতুন প্রকল্পের ঘোষণা।
Feb 12, 2025, 4:13 pm IST
ব্যাপক উত্তেজনা
বাজেট পেশের শুরু থেকেই বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। চাকরি'র দাবিতে স্লোগান। ব্যাপক উত্তেজনা। এর মধ্যেই বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচারজ।
READ MORE
8:45 AM, 12 Feb
বিকেল চারটে বাজেট পেশ
যা খবর, বিকেল চারটে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে মন্ত্রিসভার বৈঠক আছে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই সেই বৈঠক হবে। বৈঠক শেষে পেশ হবে বাজেট।
8:48 AM, 12 Feb
এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট
গত সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বাজেট অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য রাখনে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। তৃতীয় মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বছর ঘুরলেই ভোট
8:50 AM, 12 Feb
বাংলার বাজেটে এবার নতুন কী ঘোষণা?
বাংলার বাজেটে এবার নতুন কী ঘোষণা? গোটা বাংলার নজর আজ বঙ্গ বিধানসভার দিকে। শোনা যাচ্ছে, জনমুখীই হবে এবার বাজেট।
9:01 AM, 12 Feb
বাড়তি ছাডের পথে হাঁটতে পারে সরকার
বাড়তি ছাডের পথে হাঁটতে পারে এবার তৃণমূলের সরকার। যাতে সাধারণ মানুষের বোঝা কিছুটা হলেও লাঘব হয়। গত বাজেটে একাধিক কর ছাড়ের পথে হেঁটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
9:03 AM, 12 Feb
ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা
এবার বাজেটেই ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা চরমে। এমনকী চলতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দু’বার ডিএ বৃদ্ধি করতে পারে। ভোটের আগে সরকারি কর্মীদের মন পাওয়ার চেষ্টা।
9:23 AM, 12 Feb
বিধানসভায় দুপুরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভায় দুপুরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সমস্ত বিধায়ক-মন্ত্রীরা। বাজেট চলাকালীন বিজেপি বিধায়করা সম্ভাবত থাকবেন না বলেই খবর।
9:43 AM, 12 Feb
বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা?
বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা! ২০০০ টাকা হতে পারে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু বলা হয়নি।
9:58 AM, 12 Feb
তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
বাজেটের আগের দিন দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ নির্মলা সিতারমনের। তিনি বলেন, নামের মতোই একেবারে তৃণমূল স্তর থেকে দুর্নীতি হচ্ছে। এই সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলেও তোপ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
10:28 AM, 12 Feb
বিশেষ নজর থাকবে -
আবাস যোজনা, ১০০ দিনের কাজ এবং কর্মসংস্থান- এই তিন ক্ষেত্রে এবার বিশেষ নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটে। আরও একগুচ্ছ নতুন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
10:54 AM, 12 Feb
যুব সম্প্রদায়ের জন্য হতে পারে বিশেষ ঘোষণা
যুব সম্প্রদায়ের জন্য হতে পারে বিশেষ ঘোষণা।। একই সঙ্গে যে প্রকল্পগুলি আছে তাতেও বাড়তে পারে ভাতা।
11:10 AM, 12 Feb
আয়করে বিপুল ছাড়ের পর নতুন কি?
আয়করে বিপুল ছাড়ের পথে হেঁটেছে নরেন্দ্র মোদী সরকার। ১২ লাখ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা। মমতার বাজেটে আরও কী চমক থাকতে পারে। নজর চারটের সময় বিধানসভায়
12:01 PM, 12 Feb
গ্রামের দিকে তাকিয়ে বিপুল বিনিয়োগ?
লোকসভায় বিপুল ভোট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গ্রাম বাংলা থেকে পেয়েছে। আর সেদিকে তাকিয়েই এবার গ্রামোন্নয়নে বিপুল বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও গ্রামের পরিকাঠামো নিয়েও ঘোষণা হতে পারে একাধিক।
12:20 PM, 12 Feb
কর্মসংস্থানে বড় সুযোগ তৈরির সম্ভাবনা
কর্মসংস্থানে বাংলা বারবার পথ দেখিয়েছে বাংলা। এবার বাজেটে কর্মসংস্থানে বড় সুযোগ তৈরির সম্ভাবনা রাস্তা তৈরির পথ মমতার বাজেটে থাকতে পারে।
12:35 PM, 12 Feb
কী বললেন মন্ত্রী?
পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতির জোরেই অন্যান্য অনেক রাজ্যের থেকে আজ ‘এগিয়ে বাংলা’। এবারও তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন।
12:58 PM, 12 Feb
বঙ্গ বিধানসভায় আসছেন আধিকারিকরা
বঙ্গ বিধানসভায় আসছেন সরকারি আধিকারিকরা। ২ টোর পর সেখানে পৌঁছতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
1:39 PM, 12 Feb
নতুন স্কিমের ঘোষণা ?
কৃষকদের জন্য বাজেটে নতুন স্কিমের ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও কৃষক বন্ধু স্কিমে বড়সড় ঘোষণা হতে পারে বলে খবর।
2:05 PM, 12 Feb
আন্দোলনের ডাক
প্রায় দু'শো কোটি টাকা বকেয়া! গত আগষ্ট মাস থেকে বরাদ্দকৃত বকেয়া অর্থ মেলেনি- দাবি করে বুধবার রাজ্য বাজেট পেশের দিনই 'রুটি রুজির লড়াইকে সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ লড়াই'য়ের ডাক দিয়ে অল বেঙ্গল পি.এইচ.ই কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশানের আহ্বানে আন্দোলনে নামলো বাঁকুড়া ডিষ্ট্রিক্ট পি.এইচ.ই (সিভিল) কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশান।
2:32 PM, 12 Feb
বিধানসভায় পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভায় পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মন্ত্রিসভার বৈঠক। এরপরেই রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
2:45 PM, 12 Feb
বৈঠক শুরু বিধানসভায়
বৈঠক শুরু বাংলার বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে চলছে সেই বৈঠক।
2:51 PM, 12 Feb
বিএ কমিটিতে মুখ্যমন্ত্রী
বাজেট পেশের আগে বিএ কমিটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর মন্ত্রিসভার জোড়া বৈঠক হবে। প্রথমটি ৩.৩০ এ। তার পর মন্ত্রিসভার বিশেষ বৈঠক ৩.৪৫। যা বাজেটের আগে হওয়া মন্ত্রিসভার বিশেষ বাজেট বৈঠক বলে পরিচিত
3:10 PM, 12 Feb
বিধানসভার বৈঠকে নেই বিজেপি
বিধানসভার বৈঠকে নেই কোনও বিজেপির বিধায়ক।
3:27 PM, 12 Feb
ধান কেনার ক্ষেত্রে 'দূর্ণীতি?
ধান কেনার ক্ষেত্রে 'দূর্ণীতি', চাষীদের সঙ্গে 'দূব্যবহারে'র অভিযোগ তুলে রানীবাঁধ কিষাণ মাণ্ডিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী বাম সমর্থিত সারা ভারত কৃষক সভার। বাজেটের আগে অস্বস্তি প্রশাসনের।
3:34 PM, 12 Feb
চরম ক্ষুব্ধ মমতা
বিএ কমিটির বৈঠকে কেন আসেন না বিরোধীরা। চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের বৈঠকে বিরোধীদের থাকা উচিৎ। বললেন প্রশাসনিক প্রধান।
3:54 PM, 12 Feb
আর মাত্র কিছুক্ষণ, বাজেট পেশ করবেন চন্দ্রিমা
যা খবর মন্ত্রিসভার বৈঠক শেষ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বাজেয়ট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে কি ঘোষণা? সবার নজর সে দিকে
4:09 PM, 12 Feb
ডিএ ঘোষণা মমতা সরকারের
মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ। বাজেট পেশের সময়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বড় ঘোষণা ২৬ এর ভোটের আগে।
4:13 PM, 12 Feb
ব্যাপক উত্তেজনা
বাজেট পেশের শুরু থেকেই বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। চাকরি'র দাবিতে স্লোগান। ব্যাপক উত্তেজনা। এর মধ্যেই বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচারজ।
4:16 PM, 12 Feb
ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল বরাদ্দ
ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল বরাদ্দ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। অন্যদিকে নদীর পাশে যারা পাশে থাকেন সেই সমস্ত মানুষের কথা ভেবে নতুন প্রকল্পের ঘোষণা।
4:18 PM, 12 Feb
কবে থেকে ডিএ কার্যকর হবে?
চন্দ্রিমা ভট্টাচারজ জানিয়েছেন, চার শতাংশ ডিএ ঘোষণা করা হল। চার শতাংশ ডিএ বৃদ্ধি। পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে মোট ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা
4:21 PM, 12 Feb
মিলবে স্মার্টফোন
৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
4:26 PM, 12 Feb
তৈরি হবে সেতু
গঙ্গাসাগরে সেতু তৈরি করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। মুরি গঙ্গার উপর এই সেতু তৈরি করা হবে বলে ঘোষণা।