West Bengal Budget: লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে এবার ১০০০ টাকা! লোকসভার আগে বড় ঘোষণা
West Bengal Budget: সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা। এবার থেকে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।
একই সঙ্গে সিভিক, ভিলেজ এবং গ্রিন পুলিশদেরও ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণায় উপকৃত হবেন কয়েক হাজার পরিবার। আজ বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্যে আর্থিক বাজেট (West Bengal Budget) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে একাধিক প্রকল্পের বরাদ্দের ঘোষণা করা হয়।

সেখানেই লক্ষ্মীর ভান্ডারে (Lakshmir Bhandar) টাকা বাড়ানোর ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা করে যারা পেতেন তাঁরা এবার ১০০০ টাকা করে পাবেন। অন্যদিকে ১০০০ টাকা করে যারা পেতেন তাঁরা এখন থেকে ১২০০ টাকা করে প্রকল্পের (Lakshmir Bhandar) টাকা পাবেন বলে বাজেটে প্রস্তাব রাখা হয়েছে।
আর এজন্যে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৪ সালের মে'মাস থেকেই বর্ধিত টাকা মহিলারা পাবেন বলেও জানিয়েছেন তিনি। এই ঘোষণার পরেই করতালি দিয়ে এহেন ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত শাসকদের বিধাকরা।
উল্লেখ্য, ২১ এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২ কোটি মহিলাকে এই সুবিধা দেওয়া হয়।
সাধারণ মহিলারা ৫০০ টাকা এবং জনজাতি মহিলারা ১০০০ টকা করে পেতেন। লোকসভা নির্বাচনের আগে সেই টাকা এক ধাক্কায় ৫০০ এবং ২০০ টাকা বাড়িয়ে দেওয়া হল। যা ভোটের মুখে শাসকদলকে বাড়তি মাইলেজ দেবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
অর্থমন্ত্রী এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, এই ঘোষণায় বহু মহিলা উপকৃত হবেন। সরাসরি অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর পেরলেই তা ভার্তক্য ভাতা হিসাবে পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
West Bengal Budget: কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?
'দুয়ারে সরকার'-এর ক্যাম্প হয় কয়েক মাস অন্তর। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় ক্যাম্প। 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে উপযুক্ত পরিচয়পত্র ও অন্যান্ত নথি-সহ লিখিত দরখাস্ত করতে হবে। ইতিমধ্যে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) চালু হবে।












Click it and Unblock the Notifications