ভোটের ফলের আগেই মাধ্যমিকেল ফল! দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্যদ
ভোটের ফলের দুদিন আগেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ২১ মে প্রকাশিত হবে এই ফল।সকাল নটায় পর্ষদের তরফে ফল ঘোষণা করা হবে।
ভোটের ফলের দুদিন আগেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ২১ মে প্রকাশিত হবে এই ফল।
সকাল নটায় পর্ষদের তরফে ফল ঘোষণা করা হবে। আর সকাল ১০ থেকে একাধিক ওয়েবসাইটে ফল দেখা যাবে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ।

মাধ্যমিকের পল প্রকাশ ২১ মে
এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। কিন্তু পরীক্ষা শেষের পর
পর্যদের তরফে জানানো হয়েছিল, লোকসভা নির্বাচনের কারণে মে মাসে ফল ঘোষণা করা যাবে না। তবে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফল ঘোষণার চেষ্টা করা হবে
বলে জানানো হয়েছিল। গতবছর ১০ জুন মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল। যদিও এবার তার অনেক আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে।

ওয়েবসাইট ও এসএমএেস-এ জানা যাবে ফল
যেসব ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে তাদের মধ্যে রয়েছে, www.wbbse.org, www.examresults.net. এসএমএস-এও মাধ্যমিকের ফল জানা যাবে।
WB লিখে স্পেশ দিয়ে রোল নম্বর লিখে 58888/54242/56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

জুনে প্রকাশ উচ্চ মাধ্যমিকের ফল
সূত্রের খবর অনুযায়ী, এবারের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ২ জুন।












Click it and Unblock the Notifications