WB Madhyamik Result 2024: মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধা তালিকায় ৫৭ জন: পর্ষদ সভাপতি

WB Madhyamik Result 2024: ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। গত ২ রা ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মাধ্যমিক শুরু হয়। শেষ হয় ১২ ফেব্রিয়ারি। এরপর থেকেই ফল প্রকাশের কাউন্টডাউন শুরু হয়! অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ফল প্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

এবার ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার অনেক বেশি। এমনকি পরীক্ষাতেও এবার ৫ লাখেরও বেশি ছাত্রী সংখ্যা ছিল (WB Madhyamik Result 2024) বলে জানান রামানুজ গঙ্গোপাধ্যায়।

WB Madhyamik Result 2024

শুধু তাই নয় পাশের হার ৮৩.৩১ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে বলে জানান রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে কালিম্পং জেলা, এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। র‍্যাংকে এবার ৫৭ জন রয়েছেন। যার মধ্যে থেকে দক্ষিণ ২৪ পরগনা থেকে রয়েছেন ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে রয়েছেন ৭ জন, পূর্ব মেদিনীপুরের থেকে আছেন ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূম থেকেও এবার ৩ জন মেধা তালিকায় আছেন।

পাশাপাশি উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুর থেকে ১ জন আছে বলে জানান পর্ষদ সভাপতি।

এবার মেধা তালিকায় প্রথমে রয়েছেন কোচবিহারের চন্দ্রচুড় সেন। রামভোলা হাই স্কুলের ছাত্র সে। দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। থার্ড পজিশনে রয়েছেন তিনজন। বীরভূমের সুস্মিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৌঋত রঞ্জন পালও এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ রয়েছেন তালিকায়।

WB Madhyamik Result 2024: কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল-

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এই দুই ওয়েবসাইট অর্থাৎ www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in - এ ক্লিক করে মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2024) জানতে পারবেন। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকেও মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পরিক্ষার্থীরা। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল লক্ষাধিক পরিক্ষার্থীরা জানতে (WB Madhyamik Result 2024) পারবেন বলে খবর।

দুপুরের পর থেকে স্কুল থেকে মার্কশিট নেওয়া যাবে বলে পর্ষদের তরফে জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+