তীব্র বিস্ফোরণে কেঁপে উঠে গুঁড়িয়ে গেল স্বাস্থ্যকেন্দ্র! ফের চাঞ্চল্য বীরভূমের বুকে

ফের বিস্ফোরণ বীরভূমে। রথের দিন ফের তীব্র বিস্ফোরণের খবর উঠে আসে রাঢ় বাংলা থেকে।

ফের বিস্ফোরণ বীরভূমে। রথের দিন ফের তীব্র বিস্ফোরণের খবর উঠে আসে রাঢ় বাংলা থেকে। মল্লারপুরের মেঘদূত ক্লাবের পর এবার লাভপুরে তীব্র বিস্পোরণের ঘটনা ঘটে গিয়েছে বলে খবর। এবার ঘটনাস্থল সরকারি পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্র।

রথের দিন তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল স্বাস্থ্যকেন্দ্র! ফের চাঞ্চল্য বীরভূমের বুকে

(প্রতীকী ছবি)

পুলিশ ক্যাম্পের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এদিনের বিস্পোরণটি ঘটে যায়। ঘটনার পরই ভেঙে গুঁড়িয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রের দুটি ঘর। মুহূর্তে খবর দেওয়া হয় ব্ম্ব স্কোয়াড ও ফরেন্সিক বিশেষজ্ঞদের । এদিকে , ঘটনার পরই রাজনৈতিক রঙ উঠে আসছে বিস্ফোরণ ঘিরে। তবে এখনও স্পষ্ট হয়নি কেন বা কী কারণে ঘটে গিয়েছে এমন বিস্ফোরণ।

ৃএর আগে, বীরভূমের মল্লারপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে স্থানীয় মেঘদূত ক্লাবের অফিস। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে এলাকার দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তবে এদিনের ঘটনা কীসের জেরে তা নিয়ে রয়েছে ধন্ধ। বোমাবাজি , নাকি স্বাস্থ্য কেন্দ্রে ভিতরেই ছিল বিস্ফোরক? প্রশ্ন থেকে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+