রোড শো ফ্লপের পর বিজেপির দফতরে শোভন-বৈশাখীর ঘরে পড়ল তালা!

শোভন-বৈশাখীকে নিয়ে বিজেপি কি এবার কড়া রাস্তা নিচ্ছে! রোড শো 'ফ্লপ'এর ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির অন্দরে কী ঘটল

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়কে ঘিরে যে চরম বিড়ম্বনায় বিজেপি পড়েছে, তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে রাজ্যরাজনীতিতে। প্রবল পারদ চড়িয়েও শেষমেশ বৈশাখীর গোঁসার কাছে কার্যত ব্যাকফুটে চলে যেতে হল বিজেপিকে। যারপর থেকে এবার সম্ভবত শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মনোভব কড়া করতে চলেছে বিজেপি।

গোঁসা ও শোভন ,বৈশাখী

গোঁসা ও শোভন ,বৈশাখী

সক্রিয় নাকি নিষ্ক্রিয়ই থাকবেন তাঁরা! এই প্রশ্ন শোভন বৈশাখীকে নিয়ে রাজ্যরাজনীতিতে ঘুরপাক খাচ্ছিল। শেষে জানা যায় সোমবার রোড শো করে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির দফতের আসবেন। এরপর সোমবার, মিছিলে আসার আমন্ত্রণ না পাওয়ায় অভিমানী বৈশাখী রোডশোতে হাদির হননি। হাজির ছিলেন না শোভন চট্টোপাধ্যায়। যে শোভন বাবুর দাপট কলকাতার রাজনীতিতে তৃণমূলকে প্রাসঙ্গিক করেছে এককালে।

অসুস্থ ছিলেন বৈশাখী!

অসুস্থ ছিলেন বৈশাখী!

শোনা যায়, শোভন চট্টোপাধ্যায় নাকি জানিয়েছেন দলকে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সোমবার অসুস্থ ছিলেন । তাই তিনি রোডশোতে যেতে পারেননি। এদিকে, তার জেরে যে বিজেপির কতটা মুখ পুড়েছে, তা ক্রমেই অনুমেয়। আর এই বিষয়টি নিয়েই বিজেপির অন্দরে জোর আলোচনা চলছে বলে খবর।

শোভন বৈশাখীর ঘের তালা

শোভন বৈশাখীর ঘের তালা

ধীরে ধীরে শোভন বৈশাখীকে নিয়ে ফাঁস শক্ত করতে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। মুরলীধর সেন স্ট্রিটে বিজেপির সদর দফতরে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য যে ঘর ধার্য ছিল ,তাতে আপাতত তালা পড়ে গিয়েছে। রোড শোতে শোভন বৈশাখীর অনুপস্থিতির পরই এই তালা পড়েছে বলে সূত্রের খবর। যা রাজ্য রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

শোভন , বৈশাখীর হাত ধরে দলবদলের জল্পনার মাঝেই কী ঘটল!

শোভন , বৈশাখীর হাত ধরে দলবদলের জল্পনার মাঝেই কী ঘটল!

প্রসঙ্গত, শোনা গিয়েছিল যে সোমবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে তৃণমূলের ৩ বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগ দেবেন। তা ছাড়াও ওয়েবকুপা থেকেও কয়েকজন অধ্যাপক বৈশাখীর হাত ধরে বিজেপি র পতাকা হাতে তুলবেন। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে শেষমেশ বৈশাখীর গোঁসা বিজেপিকে ব্যাকফুটে ফেলে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+