শুভেন্দু অধিকারীকে ঘিরে নিল সিআরপিএফের কমান্ডো বাহিনী! ফাঁস গোয়েন্দা রিপোর্ট, বড় ব্যবস্থা শাহের মন্ত্রকের

BJP leader Suvendu Adhikari: আরও নিরাপত্তা বাড়ল শুভেন্দু অধিকারীর। রাতারাতি Z ক্যাটাগরির (category) নিরাপত্তার ব্যবস্থা করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) তরফে। ইন্টেলিজেন্স রিপোর্টে (IB) দাবি করা হয়েছে, বিরোধী দলনেতার প্রাণের ঝুঁকি রয়েছে। আর এরপরেই নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে। এমনটাই ইন্ডিয়া টিভি'তে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, এতদিন পর্যন্ত শুধুমাত্র বাংলাতেই Z ক্যাটাগরির (category) নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী (BJP leader Suvendu Adhikari)।

suvendu adhikari

বাংলার বাইরে অপেক্ষাকৃত কম নিরাপত্তা পেতেন তিনি। পেতেন Y ক্যাটাগরির (category) নিরাপত্তা। সম্প্রতি সামনে আসে গোয়েন্দাদের বিশেষ এক রিপোর্ট (IB)। আর এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে সারা দেশেই এবার থেকে Z ক্যাটাগরির (category) সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

ভারতে ভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ Z ক্যাটাগরির (category)। এই নিরাপত্তা ব্যবস্থায় বিরোধী দলনেতার জন্য থাকবে ৬ থেকে সাত জন সিআরপিএফ কমান্ড। সঙ্গে থাকবে পাইলট কার এবং এসকোর্ট কার। বাড়ির চত্বর থেকে শুরু করে অফিস, যে কোনও জায়গায় যাওয়ার সময় এই ধরনের নিরাপত্তা দেওয়া হবে থাকবে।

নিরাপত্তা বহর বাড়ানোর জন্য ইতিমধ্যেই মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (BJP leader Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাড়ানোর ফলে এবার থেকে কোনও দুশ্চিন্তা ছাড়াই নিজের রাজনৈতিক এবং পরিষেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ধন্যবাদ জানিয়েছেন কর্মী-সমর্থকদের।

বলে রাখা প্রয়োজন, কেন্দ্রের এহেন সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে রাজনৈতিক ব্যক্তিত্বদের সুরক্ষার বিশেষ বেশ চিন্তিত কেন্দ্রের বিজেপি সরকার। বিশেষত বাংলার মতো স্পর্শকাতর ক্ষেত্রে এমন নিরাপত্তা দেওয়া জরুরি বলেই মনে করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর (BJP leader Suvendu Adhikari) কাছে। আগে রাজ্যের তরফে নিরাপত্তা পেলেও দলবদলের আগে তা ছেড়ে দেন। এবং সেই দায়িত্বে চলে যায় কেন্দ্রীয় বাহিনীর হাতে। পরিস্থিতি এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ফের একবার নিরাপত্তা বাড়ানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+