করোনা হানা এবার বঙ্গ বিজেপির ঘরে, আক্রান্ত নেত্রী লকেট চট্টোপাধ্যায়, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে
করোনা হানা এবার বঙ্গ বিজেপির ঘরে, আক্রান্ত নেত্রী লকেট চট্টোপাধ্যায়, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে
এবার বঙ্গ বিজেপির ঘরেও করোনা থাবা। সংক্রামিত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বিজেপি নেত্রী। গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। তাই বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছিলেন। শুক্রবার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

করোনা আক্রান্ত লকেট
করোনা সংক্রমণ এবার ছড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপিতেও। আক্রান্ত হয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান বিজেপি নেত্রী। আপাতত ঘরেই আইসোলেশনে রয়েছেন বিজেপি সাংসদ।

করোনা উপসর্গ দেখা দিয়েছিল
আনলক পর্ব শুরু হওয়ার পর একাধিক মিটিং মিছিল দলীয় কর্মসূচিতে দেখা দিয়েছিল বিজেপি নেত্রীকে। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না রাজনীতির ময়দান। জানা িগয়েছে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। করোনা উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শেই পরীক্ষা করান। শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

একাধিক কর্মসূচি বাতিল
করোনা সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে রাজ্যে। দলীয় কর্মীদের অনেকেই করোনায় আক্রান্ত হতে শুরু করেছেন। তাই বিজেপির রাজ্য সভাপতি একাধিক বড় রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন এই পরিস্থিতিতে। দলীয় কর্মীদের বিপদে ফেলতে চান না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা বাড়ছে রাজ্যে
এদিকে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে রাজ্যে। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছ বঙ্গবিজেপি। সেকারণেই শহরে করোনায় মৃত্যু হচ্ছে ঘরে ঘরে এবং দেহ ঘরের ভেতর পঁচছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications