'কাউকে নতুন পদ , কাউকে কেস-এর ভয় দেখিয়ে দলে রাখছে' তৃণমূল! ঘাসফুলের অন্দরমহল নিয়ে দিলীপের খোঁচা
'কাউকে নতুন পদ দিয়ে কাউকে কেস দিয়ে ভয় দেখিয়ে দলে রাখতে চাইছে' তৃণমূল! ঘাসফুলের অন্দরমহল নিয়ে দিলীপের চাঁচাছোলা বার্তা
বাংলার রাজনীতিতে কুণাল ঘোষ এই মুহূর্তে অন্যতম বড় নাম। বহু রাজনৈতিক ঘটনাবলীর পর তিনি ফের একবার তৃণমূলে। এমন এক ব্যক্তিত্বের তৃণমূলে ফের পদার্পণ নিয়ে সমালোচনার ঝড় তুলেছে বিরোধীরা। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ মন্তব্য করেন।

মুখপাত্র কুণাল ঘোষ
তৃণমূল জাতীয় ও রাজ্যস্তরে মুখপাত্রের একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকায় জাতীয় স্তরে জায়গা পেয়েছেন ১২ জন। আর রাজ্যস্তরে মুখপাত্রের তালিকায় জায়গা দেওয়া হয়েছে ২২ জনকে। সেই ২২ জনের মধ্যেই রয়েছে কুণাল ঘোষের নাম। রয়েছে সাংসদ নুসরত জাহানের নামও।

দিলীপ ঘোষ যা বলেন
তৃণমূলে মুখপাত্রের তালিকায় কুণাল ঘোষ ও নুসরত জাহানের নাম থাকা নিয়ে এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গে মুখ খুলে দিলীপ ঘোষ জানান, ' ওটা তৃণমূলের নিজস্ব বিষয়। তবে সবাইকে পদ দিয়ে সন্তুষ্ট করে, বা কেস দিয়ে ভয় দেখিয়ে দলে রাখার চেষ্টা করা হচ্ছে। এভাবে বেশিদিন হবে না। গণ্ডোগোল চাপা দেওয়ার চেষ্টা...। '

বিজেপির অন্তরদ্বন্দ্ব প্রসঙ্গ
এদিকে, বঙ্গ বিজেপিতে মুকুলপন্থী বহু নেতা কেন্দ্রীয় কমিটির কাছে দিলীপ ঘোষের নামে অভিযোগ করার খবর উঠে আসে। সেই প্রসঙ্গ নিয়ে এদিন মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ' দলে কোনও গোষ্ঠী কোন্দল নেই । মিডিয়ার একটা অংশ কারও কারও নির্দেশে এটা রটাচ্ছে। দলের নেতাদের কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।.. '

আগে, কুণাল-মুকুল বৈঠক ঘিরে যে জল্পনা ছিল...
কুণাল ঘোষের সঙ্গে মুকুল রায়ের বৈঠক ঘিরে বাংলার রাজনীতির মাটিতে বহুদিন ধরেই জল্পনা চলেছে। মুকুল ক্যাম্পের দাবি, কুণাল ঘোষ নিজে এসে মুকুলের সঙ্গে দেখা করেন। তারপরই তৃণমূলের তরফে বিজেপির বৈঠকের অন্দরে হাতাহাতি, উত্তেজনার তত্ত্ব প্রকাশ করা হয়েছে। আর এতেই বাবুল সুপ্রিয়র মতো নেতাদের দাবি তৃণমূল ঠাণ্ডা মাথায় অঙ্ক কষে বিজেপির অন্দরের কোন্দল বাইরে আনার চেষ্টা করছে। মূলত , মুকুল রায়ের থেকে খবর বের করতেই কুণাল ঘোষ বৈঠকে বসেন বলে ইঙ্গিত বিজেপির। আর তার পুরস্কার হিসাবে মমতার নেতৃত্বাধীন দল কুণাল ঘোষকে রাজ্যস্তরের মুখপাত্রের চেয়ার এগিয়ে দেয়।












Click it and Unblock the Notifications