Heat Wave: কলকাতায় দীর্ঘস্থায়ী গরমের রেকর্ড! দুবাই ও রাজস্থানের মরু এলাকাকে টেক্কা বাংলার
Heat Wave: আপাতত দহনজ্বালা থেকে নিস্তার নেই। বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি আপাতত ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাংলায় তাপপ্রবাহের এই পরিস্থিতি গত ৫০ বছরের দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের রেকর্ডকে ভেঙে দিয়েছে। অন্যদিকে এই তাপপ্রবাহ এবার রাজস্থানের মরু এলাকাকেও টেক্কা দিয়েছে।
আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় নেই। আর এই সময় পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে বাংলায়। এর সঙ্গে সূর্যের তেজ যুক্ত হয়েছে পরিস্থিতি খারাপ করেছে। পরিস্থিতির পরিবর্তন করতে পশ্চিমবঙ্গের লাগোয়া এলাকায় উচ্চচাপ বলয়ের প্রয়োজন। যা থেকে জলীয় বাষ্প তৈরি হবে এবং সেই জলীয় বাষ্প থেকে বর্জ্রগর্ভ মেঘ তৈরি হবে। তবে তা করে হবে তা এখনই বলতে পারছেন না আবহবিদরা।

কেমন আছে বাংলা?
- শনিবার বাংলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর রবিবারের তীব্র তাপপ্রবাহের সতর্কতা হিসেবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার জন্য রেড অ্যালার্ট দিয়েছে। তাপপ্রবাহের কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতির জন্য কলকাতা ও হাওড়ায় ইয়লো অ্যালার্ট দেওয়া হয়েছে।সোমবার ২২ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায় কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। এইদিন গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা ও হাওড়ায়।
- আর রবিবারের পরে সোমবারেও রাতেও গরমের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়।
- মঙ্গলবার ২৩ এপ্রিল অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। দু একটি জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায়। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা ও হাওড়ায়।
- বুধবার ২৪ এপ্রিল তাপপ্রবাহ চলতে পারে প্রায় সবকটি জেলাতেই। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
- বৃহস্পতিবার ২৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান,. ঝাড়গ্রাম, বাঁকুড়ার অনেক জায়গাতেই তাপপ্রবাহ চলার পূর্বাভাস দেওয়ার সঙ্গে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ চলতে পারে।
কলকাতার পরিস্থিতি
এবারের এই পরিস্থিতি কলকাতায় দীর্ঘতম তাপপ্রবাহের রেকর্ড তৈরি করেছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮০ সালের পরে ২০১৩ ও ২০১৬ সালে নির্দিষ্ট একটি দিনে রেকর্ড তাপমাত্রা ছিল। কিন্তু এবার একদিনের রেকর্ড পরের দিনে ভেঙে যাচ্ছে।
কেমন আছে মরু রাজ্য
মরু রাজ্য রাজস্থানের আবহাওয়ার উল্লেখ করতে শুধুমাত্র জয়সলমেঢ়ের আবহাওয়ার উল্লেখ করা হচ্ছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭-এর আশপাশে। যা আগামী কয়েকদিনে সর্বোচ্চ ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। অন্য দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এখানেই শেষ নয়, আরব আমীরশাহির দুবাইতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশের আশপাশে।












Click it and Unblock the Notifications