নভেম্বরেই পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন! CAA-সহ বিভিন্ন ইস্যুতে সংঘাতের ইঙ্গিত

নভেম্বরেই বিধানসভার শীতকালীন অধিবেশন! CAA-সহ বিভিন্ন ইস্যুতে সংঘাতের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ১৮ নভেম্বর শুক্রবার থেকে। যা চলবে ৩০ নভেম্বর বুধবার পর্যন্ত। সব মিলিয়ে কাজের জন্য ৮ দিন থাকছে। তবে অধিবেশনের আলোচ্যসূচি এখনও ঠিক হয়নি। যা ঠিক করতে আগামী সপ্তাহে সর্বদলীয় সভা হবে। জানিয়েছেন, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে সিএএ-সহ বিভিন্ন ইস্যুতে এবারের অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

শীতকালীন অধিবেশন ১৮ নভেম্বর থেকে

শীতকালীন অধিবেশন ১৮ নভেম্বর থেকে

১৮ নভেম্বর অধিবেশন শুরুর দিনই শোকপ্রস্তাবের পরে তা মুলতুবি করে দেওয়া হবে। তারপর শনিবার ও রবিবার ছুটি। সোমবার ২১ নভেম্বর থেকে অধিবেশন শুরু হবে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৬ নভেম্বর বিএ কমিটির বৈঠকের পরেই কোনো বিল পেশ করা হবে কিনা কিংবা কোনও বিষয়ে আলোচনা হবে তা বলা যেতে পারে। তবে এবারের অধিবেশনে বেশ কিছু বিল ও প্রস্তাব থাকবে বলে জানিয়েছেন তিনি। বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিএএ নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে পারে তৃণমূল

সিএএ নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে পারে তৃণমূল

সূত্রের খবর অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে সারা দেশে সিএএ কার্যকরী করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে তার আগে নভেম্বরে রাজ্যের শীতকালীন অধিবেশনে সিএএ বিরোধী প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রস্তাব আনা হলে বিধানসভার অধিবেশন যে উত্তপ্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে যখন গুজরাতে ভোট ঘোষণার আগে সেখানে নাগরিকত্ব দেওয়া নিয়ে ১৯৫৫ সালের আইন কার্যকর করার কথা বলা হয়েছে, সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা সিএএ চালু নিয়ে সওয়াল করেছেন। অন্যদিকে এর তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে তা চালু করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

সভায় বিরোধীদের মর্যাদা দেওয়ার আহ্বান

সভায় বিরোধীদের মর্যাদা দেওয়ার আহ্বান

সংসদীয় রাজনীতিতে বিধানসভা কিংবা লোকসভা হল বিরোধীদের বলার জায়গা। তাদের মর্যাদা পাওয়ার জায়গা। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদের কোনও সম্মান নেই বলে অভিযোগ বিরোধীদের। রাজ্যের যে কোনও জ্বলন্ত বিষয় নিয়ে বিরোধীদের আলোচনার দাবি সমসময় উপেক্ষা করা হয় বলে অভিযোগ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর। তিনি বলেছেন বিধানসভায় বিরোধীদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

 বাজেট অধিবেশনে দুপক্ষের হাতাহাতি

বাজেট অধিবেশনে দুপক্ষের হাতাহাতি

বছরের শুরুর দিকে বিধানসভা ছিল উত্তাল। মার্চে বাজেট অধিবেশনের সময় তৃণমূল ও বিজেপির বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। বীরভূমের বগটুইয়ের হত্যাকাণ্ড নিয়ে উভয়পক্ষের হাতাহাতিতে দুপক্ষের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+