বিধানসভা নির্বাচন : বামফ্রন্টের দ্বিতীয় দফায় ৮৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ
কলকাতা, ১০ মার্চ : প্রথম দফায় বিধানসভা নির্বাচনের জন্য ১১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৮৪ জন প্রার্থীর তালিকার প্রকাশ করলেন বিমান বসু। এদিন বিমান বসু তালিকা প্রকাশ করে জানান ৮৪ জনের মধ্যে ৫২ জনই নতুন মুখ। দ্বিতীয় তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা ৯ এবং সংখ্যালঘু প্রার্থী রয়েছে ২০ জন।
বিমানবাবু এদিন জানিয়ে দেন। এখনও বেশ কয়েকটি আসনে আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে। প্রয়োজনে তৃতীয় একটি প্রার্থী তালিকাও প্রকাশ করতে পারে বামফ্রন্ট। উল্লেখ্য কংগ্রেস ইতিমধ্যে ৭৫টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার তালিকা ঘোষণা করেছে। যদিও প্রার্থী চূড়ান্ত হয়নি। এখনও পর্যন্ত যে চিত্র উঠে এসেছে তাতে ২০০ টি আসনে প্রার্খী ঘোষণা করেছে বামেরা। ৭৫টি আসনে লড়ার ঘোষণা করেছে কংগ্রেস।

দ্বিতীয় দফায় বামেদের প্রার্থী তালিকা একঝলকে দেখে নেওয়া যাক
কোচবিহার উত্তর - নরেন্দ্র নাথ রায়
কোচবিহার দক্ষিণ - দেবাশিষ বণিক
গাজোল - দীপালি বিশ্বাস
নাকাশিপাড়া - তন্ময় গাঙ্গুলি
রানাঘাট দক্ষিণ - রমা বিশ্বাস
গাইঘাটা - কপিলকৃষ্ণ ঠাকুর
আমডাঙা- আব্দুল সাত্তার
জগদ্দল - হরিপদ বিশ্বাস
বারাকপুর - দেবাশিষ ভৌমিক
কামারহাটি - মানস মুখাজ্ঞজী
রাজারহাট নিউটাউন - নেপাল ভট্টাচার্য
মিনাখাঁ - দীনবন্ধু মণ্ডল
দমদম উত্তর - তন্ময় ভট্টাচার্য
খড়দা - অসীম দাসগুপ্ত
এন্টালি - দেবেশ দাস
পাঁচলা - ডলি রায়
যাদবপুর - সুজন চক্রবর্তী
বেলেঘাটা - রাজীব বিশ্বাস
হলদিয়া - তাপসী মণ্ডল
দমদম - পলাস দাস
গোপীবল্লভপুরে - পুলিনবিহারী বাস্কে (বদল)
ছাতনা - ধীরেন্দ্র নাথা রায়
আলিপুরদুয়ার - নির্মল দাস
রাজগঞ্জ - জ্য়োতিরঞ্জন রায়
মেমারি - দেবাশিস ঘোষ
কেতুগ্রাম - আব্দুল কাদের
জঙ্গিপুর - সোমনাথ সিং
ভগবান গোলা - মহসিন আলি
নাকাশিপাড়া - তন্ময় গঙ্গোপাধ্যায়
চাকদহ - বিশ্বনাথ গুপ্ত
বাগদা - মৃণাল শিকদার
শিবপুর - জগন্নাথ ভট্টাচার্য
টালিগঞ্জ - মধুজা সেন রায়
বারাকপুর দেবাশিস ভৌমিক
বোলপুর - তপন হোড়
ছাতনা - ধীরেন্দ্র নাথ লায়েক
বাসন্তী - সুভাষ নস্কর
সাঁইথিয়া - ধীরেন বাগনি
মেখলিগঞ্জ - পরেশ চন্দ্র অধিকারি
তপন - রঘু রাও
সুতি - নিজামুদ্দিন আহমেদ
কামারহাটি - মানস মুখোপাধ্যায়
নন্দীগ্রাম - কবির আহমেদ
এছাড়াও আরজেডি ও সংযুক্ত জনতা দলের ২টি করে প্রার্থীর নাম ঘোষণা করেন বিমানবাবু।
আরজেডি
জোড়াসাঁকো - অবিনাশ কুমার আগরওয়াল
ভাটপাড়া - নুর আহমেদ
সংযুক্ত জনতা দল
হাওড়া মধ্য - অমিতাভ দত্ত
ইসলামপুর - মহম্মদ আরশাদ












Click it and Unblock the Notifications