NEET কেলেঙ্কারি নিয়ে প্রস্তাব পাশ বিধানসভায়, বেআইনি বলল বিজেপি

NEET: বিক্ষোভের মধ্যেই শুরু হল বিধানসভা অধিবেশন। আজ বুধবার অধিবেশনের শুরুতেই বিধানসভায় নিট দুর্নীতি (NEET) নিয়ে প্রস্তাব পেশ করে তৃণমূল। যদিও এই প্রস্তাব সম্পূর্ণ অবৈধ বলে দাবি করে বিজেপি। এই প্রসঙ্গে পাল্টা বিজেপির তরফে বাংলার শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ তোলা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শাসকদলকে তিব্র আক্রমণ করা হয়।

বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, শিক্ষায় কীভাবে দুর্নীতি হয়েছে তা বাংলার মানুষ দেখেছে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কীভাবে টাকা উদ্ধার হয়েছে তাও বাংলার মানুষ দেখেছে। ফলে নিট দুর্নীতি নিয়ে যে প্রস্তাব বিধানসভা তৃণমূল পেশ করেছে তা সম্পূর্ণ বেআইনি বলে দাবি বিজেপির।

NEET

তবে কোনও আপত্তিই এদিন কাজে আসেনি। সংখ্যার জোরে নিট বিরোধী প্রস্তাব পাশ হয়ে যায় বঙ্গ বিধানসভায়।

বলে রাখা প্রয়োজন, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে (NEET) প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। তা নিয়ে দেশজুড়ে তৈরি হয় বিতর্ক। এই অবস্থায় রাজ্যের হাতে পরীক্ষার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে যাতে পরীক্ষা ফের রাজ্য নিতে পারে সেই কথাও জানান। এমনকি রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষা নিতে পারবেন বলেও মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী।

এদিন বিধানসভায় এই প্রসঙ্গ ফের উঠে আসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি নিট নিয়ে কেলেঙ্কারির বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। শুধু তাই নয়, কেলেঙ্কারিকে হিমশৈলর চূড়া বলেও তোপ দাগেন বিধায়ক। তাঁর কথায়, এর গভীরতা অনেক বেশি। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ শানান।

বলেন, গোটা দেশে একজন নিট নিয়ে চুপ করে বসে আছে। আর তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী। এরপরেই এদিন বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। পাল্টা বাংলার শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ তুলে বিক্ষভ দেখাতে থাকেন। যা নিয়ে বিধানসভায় একেবারে হুলস্থুল বেঁধে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+