বাংলা জিতেই দিল্লিতে ঝাঁপাব, আম্ফানের ভুল স্বীকার করে হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা জিতেই দিল্লিতে ঝাঁপাব, আম্ফানের ভুল স্বীকার করে হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা থেকে জিতে দিল্লিতে ঝাঁপাব। কলাইকুণ্ডার সভা থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দাবি করেছেন। বিজেপি ভোট লুঠের চেষ্টা করবে। মা বোনেরা নোড়া, বেলন নিয়ে লড়াইয়ের ময়দানে নামুন। বিজেপি ভোট ছিনতাই করতে এলে খেলা হবে। যেযেমন করে পারবেন খেলুন। কলাইকুণ্ডার সভা থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। একই সঙ্গে আম্ফানের সময় যে দু একটা কেস ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন তিনি।

বাংলার পর টার্গেট দিল্লি

বাংলার পর টার্গেট দিল্লি

বাংলায় জয়ের পর দিল্লিতে ঝাঁপাব। ইঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলাইকুণ্ডার সভা থেকে তিনি বাংলা থেকে বিজেপিতে বিতাড়িত করার ডাক দিয়েছেন। মমতা অভিযোগ করেছেন বিজেপি ভোট কিনতে চাইছে। টাকা ছড়াচ্ছে বিজেপি। টাকা নিয়ে বুথে গিয়ে ভোটটা উল্টে দেবেন। অনুরোধ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলায় বিজেপিকে তাড়াতে পারলেই বিজেপিকে দিল্লি ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন বন্দ্যোপাধ্যায়।

মহিলা ভোটার টার্গেট

মহিলা ভোটার টার্গেট

মহিলা ভোটারদের টার্গেট করে বঙ্গের ভোটের প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি-তৃণমূল দুই পক্ষই। মমতা বন্দ্যোপাধ্যা. সেকথা মাথায় রেখেই প্রত্যেক প্রচারেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোটারদের বার্তা দিয়েছেন। মা-বোনেদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের এগিেয় আসার বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে হাতা খুন্তি নিয়ে এগিয়ে আসুন। শিলনোড়ার একটা ঘয়ে দাঁত ভেঙে যায়। কাজেই মা-বোনেদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন মমতা।

আম্ফানের ভুল স্বীকার

আম্ফানের ভুল স্বীকার

কলাইকুণ্ডার সভা থেক আম্ফানের ভুল স্বীকার করেছেন মমতা। তিনি বলেছেন আম্ফানের সময় দু একটা কেস ভুল হয়ে গিয়েছিল। কিন্তু সেসময় বিজেপি কাউকে দেখতে আসেনি। টাকা দেব বলে টাকা দেয়নি। প্রসঙ্গত উল্লেখ্য আম্ফান দুর্নীতি নিেয় সরব হয়েছিল বিজেপি। মমতা সরকার মোদী সরকারের পাঠানো আম্ফানের ক্ষতিপূরণের টাকা দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার সেই দুর্নীতি করেছে বলে সরব হয়েছিল বিজেপি।

চাকরি-শিল্পের প্রতিশ্রুতি

চাকরি-শিল্পের প্রতিশ্রুতি

মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডার সভা থেকে শিক্ষকদের চাকরি এবং শিল্পের প্রতিশ্রুতি দিয়েছেন।তিনি বলেছেন আরও শিক্ষক নিয়োগ হবে। তৃণমূল সরকার দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য শিক্ষক নিয়োগ নিয়েও বিজেপি তৃণমূল কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+