'পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণ সংশয় হতে পারে', এসএমএস দেখিয়ে নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক মমতা

রবিবার বিকেলে সংবাদ সংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা। কিন্তু তার কিছু পরেই জানা যায়, ওই কেন্দ্রে ১৯২৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় কালীঘাটের সাংবাদিক সম্মেলনে মমতা অভিয

রবিবার বিকেলে সংবাদ সংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা। কিন্তু তার কিছু পরেই জানা যায়, ওই কেন্দ্রে ১৯২৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় কালীঘাটের সাংবাদিক সম্মেলনে মমতা অভিযোগ করে বলেন, ''মানুষের রায় আমি মাথা পেতে নিলেও ভোট গণনায় কারচুপি হয়েছে। তাই আমি এই বিষয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।''

তবে নন্দীগ্রাম নিয়ে এখনই হাল ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী। রিটার্নিং অফিসারের এসএমএস দেখিয়ে এদিন বিস্ফোরক দাবি করেন মমতা।

এসএমএস পড়ে শোনান মুখ্যমন্ত্রী

এসএমএস পড়ে শোনান মুখ্যমন্ত্রী

সোমবার সকালে সংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এসএমএস পড়ে শোনান মুখ্যমন্ত্রী। বলেন, 'একজনের কাছ থেকে এসএমএস পেয়েছি। সেখানে নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানাচ্ছেন তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে প্রাণ সংশয় হতে পারে'। কার্যত এই ঘটনায় রীতিমত তিনি বিস্ময় প্রকাশ করেন। বলেন, 'নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে, আরও অনেক কিছু করেছে'। তিনি বলেন , 'কী করে ৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে শূন্য হয়ে যায় ? সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। শুধু তাই দীর্ঘক্ষণ ফলাফল গণনা বন্ধ রাখা হয়। রাজ্যপাল অভিনন্দন জানাচ্ছেন। সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কীভাবে হ ? এদিন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক ছিল

দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক ছিল

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সবাই জানে কীভাবে নন্দীগ্রামে ভোট হয়েছে। দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক ছিল! নাম না করে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, নন্দীগ্রামে ভোট দিতে দেয়নি মানুষকে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। এরপরেও মানুষ যে ভাবে আশীর্বাদ করেছেন সে কারনে ধণ্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

ইভিএম মেশিন যেন বিকৃত করা না হয়

ইভিএম মেশিন যেন বিকৃত করা না হয়

তবে নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে দাবি মমতার। আর তা নিয়ে শেষ দেখে ছাড়বেন বলে দাবি তাঁর। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ওই নির্দিষ্ট ইভিএম মেশিন যেন বিকৃত করা না হয়। আলাদা ভাবে ইভিএম, ভিভিপ্যাট এবং ব্যালোট রাখার কথা বলেন। কারসাজি হলে ফরেনসিক হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে আদালতে যাব। কেন ফের ভোট গণনার দাবি মানা হবে না। এটা তো যে কেউ চাইতে পারে। কিন্তু কেন আমাদের কথা শোনা হচ্ছে না। আদালতের কাছে বিষয়টি জানানো হবে বলে দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আদালতের ওপর ভরসা আছে।

শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান মাত্র ১৭০০

শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান মাত্র ১৭০০

রবিবার গোটা দেশের নজর ছিল নন্দীগ্রামের উপর। মমতা নাকি শুভেন্দু প্রেস্টিজিয়াস ফাইটে কে জিতবেন। সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা।সকাল আটটায় ভোট গণনা শুরু হতেই অনেকটাই এগিয়ে যান শুভেন্দু। ক্রমশ পিছিয়ে পড়েন মমতা। এরপর একটা সময় শুভেন্দু পিছিয়ে পড়েন মমতার কাছে। এরপর নাটকীয় মোড় নন্দীগ্রামে। হঠাত করেই শুভেন্দু অধিকারীর জয়জয়কার। যদিও ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা। এর মধ্যেই শোনা যায় ফের নন্দীগ্রামে পুনর্গণনা হবে। শেষমেশ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিটার্নিং অফিসার তথ্য প্রকাশ করেন। মানা হয় না পুনর্গণনা সিদ্ধান্ত। তৃণমূলের যেখানে জানানো হয় নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান মাত্র ১৭০০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+