তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেস কার ঝুলিতে কত ভোট, শতাংশের নিরিখেও বা কত, একনজরে ২০২১-এর পরিসংখ্যান
করোনায় দুই প্রার্থীর মৃত্যুতে নির্বাচন হয়েছে ২৯২ টি আসনে। তার মধ্যে তৃণমূল (trinamool congress) পেয়েছে ২১৩ টি আসন। আর বিজেপির (bjp) ঝুলিতে ৭৮টি আসন। বাম-কংগ্রেসের (left-congress) ঝুলিতে নেই একটিও। যা স্বাধীন ভারতে রা
করোনায় দুই প্রার্থীর মৃত্যুতে নির্বাচন হয়েছে ২৯২ টি আসনে। তার মধ্যে তৃণমূল (trinamool congress) পেয়েছে ২১৩ টি আসন। আর বিজেপির (bjp) ঝুলিতে ৭৮টি আসন। বাম-কংগ্রেসের (left-congress) ঝুলিতে নেই একটিও। যা স্বাধীন ভারতে রাজ্য রাজনীতিতে প্রথমবার। এবার সিপিএম পেয়েছে ৪.৭৩ শতাংশ ভোট।

তৃণমূল কংগ্রেস
২০২১-এর নির্বাচনে শতাংশের নিরিখে তৃণমূল পেয়েছে ৪৭.৯৪ শতাংশ ভোট। আর সংখ্যায় ২ কোটি ৮৭ লক্ষ ৩৫ হাজার ৪২০ টি ভোট।

বিজেপি
শতাংশের নিরিখে বিজেপি পেয়েছে ৩৮.১৩ শতাংশ ভোট। সংখ্যায় ২ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার ৭১০ টি ভোট। এক্ষেত্রে বিজেপির থেকে তৃণমূলের তফাত হল ৫৮ লক্ষ ৮৪ হাজার ৭১০টি ভোটের।

সিপিএম
সিপিএম এবার পেয়েছে ৪.৭৩ শতাংশ ভোট। ফরওয়ার্ড ব্লক ০.৫৩ শতাংশ। তাদের প্রাপ্ত ভোট ২৮ লক্ষ ৩৭ হাজার ২৩৬।

কংগ্রেস
শতাংশের নিরিখে কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৯৩ শতাংশ। সংখ্যার নিরিখে ১৭ লক্ষ ৫৭ হাজার ১৩১।

নোটা
এবার নোটায় পড়েছে ১.১ শতাংশ ভোট। সংখ্যার নিরিখে ৪৬ হাজার ৮২৭ টি ভোট।












Click it and Unblock the Notifications