কবে ভোটের লাইনে বাংলা? আজই দিন ঘোষণা, মার্চের শেষ সপ্তাহ থেকেই ৭-৯ দফায় কি নির্বাচন?

কবে ভোটের লাইনে বাংলা? আজই দিন ঘোষণা, জানিয়ে দিল নির্বাচন কমিশন

অবশেষে আজই সেই মাহেন্দ্রক্ষণ। কবে বহু প্রতিক্ষিত ভোট আজই ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেল সাড়ে চারটেয় সাংবাদিক বৈঠক করে ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত কয়েক মাস ধরে এই দিনের অপেক্ষাতেই প্রহর গুণছেন রাজ্যবাস। অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলগুলিও।

 আজই ভোটের নির্ঘণ্ট ঘোষণা

আজই ভোটের নির্ঘণ্ট ঘোষণা

অবশেষে ভোটের দিন ঘোষণা হতে চলেছে আজ। অর্থাৎ শুক্রবার। নির্বাচন কমিশন সূত্রে খবর বিকেল সাড়ে চারটে নাগাদ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হবে কেরল,তামিসনাড়ু, পণ্ডিচেরী ও অসমে। এই পাঁচ রাজ্যের ভোটের দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি। তবে মূল টার্গেট যে বাংলা তাতে কোনও সন্দেহ নেই।

 বাংলায় ৭-৯ দফায় ভোট

বাংলায় ৭-৯ দফায় ভোট

বাংলায় ক'দফায় ভোট হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে ১০ দফায় ভোটের দাবি করা হয়েছিল।সূত্রের খবর করোনা পরিস্থিতি ও রাজ্যের আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে সাত থেকে ৯ দফায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্র খবর কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেকটাই সংকট অনেকটাই মিটে গিয়েছে। সূত্রের খবর মার্চের শেষ সপ্তাহ থেকেই ভোট হতে পারে।

 অন্যরাজ্যের দিন ঘোষণা

অন্যরাজ্যের দিন ঘোষণা

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল, পণ্ডিেচরিতেও ভোট ঘোষণা হবে। ভোটের আগেই পণ্ডিেচরীতে সরকারের পতন হয়েছে। সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এদিকে আবার কেরলে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে এই নিয়ে উদ্বেগে রয়েছে নির্বাচন কমিশনও।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক উত্তাপ বাড়ছে

রাজনৈতিক উত্তাপ বাড়ছে

এদিকে কমিশনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার খবর প্রকাশ্যে আসতেই রাজ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে কমিশন বিজেপির প্রভাবে বেশি দফায় ভোট ঘোষণা করে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে। কারণ বিজেপি ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে এসেছে। কাজেই কোনও বিশেষ দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটের দিন ঘোষণা হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+