'গদ্দারি তো মমতা শিখিয়েছেন, তৃণমূল গদ্দারির পাঠশালা', গুনে গুনে গোল শোধ দিলীপের
'গদ্দারি তো মমতা শিখিয়েছেন, তৃণমূল গদ্দারির পাঠশালা', গুনে গুনে গোল শোধ দিলীপের
আলিপুরদুয়ারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাঁরা সুবিধাভোগী, ভোগ করতে চেয়েছেন ,তাঁরাই দল থেকে চলে গিয়েছেন। এপ্রসঙ্গে ফের একবার গদ্দার প্রসঙ্গ উত্থাপন করে মমতা নাম না করে শুভেন্দু , রাজীবদের তোপ দাগেন। এরপরই দিলীপ ঘোষ সরব হয়েছেন স্বমহিমায়।

শুভেন্দুদের টার্গেট করে মমতা যা বলেছেন
'যাঁরা লোভী , এবং যাঁরা ভোগী, আমরা তাড়াবার আগেই তাঁরা দল থেকে চলে গিয়েছেন, বিজেপিকে ভোগ করতে। তাঁদের জন্য রাস্তা খোলা। ' এই বক্তব্য পেশ করেই মমতা বলেন, যাঁরা যাওয়ার তাঁরা চলে যান, তবে মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস মানুষের কথা ভেবে কাজ করে। এখানে লোভের জায়গা নেই।

দিলীপের পাল্টা জবাব
এদিকে, দিলীপ ঘোষ পাল্টাজানান, গণতন্ত্রে সবার অধিকার রয়েছে নিজের মতো রাজনীতি করার। এরপরই তিনি বলেন, 'আজকে যদি গদ্দারির কথা বলেন, তাহলে টিএমসি আর মমতা বন্দ্যোপাধ্যয়ের তুলনায় বড় গদ্দার আর কেউ নেই।'

'সৌগতবাবুরাও তৃণমূলে জন্মাননি, মমতাও না'
'কেউ তো তৃণমূলে জন্মাননি, সৌগতবাবুরাও জন্মাননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও না। অন্য পার্টিকে কেরিয়ার তৈরি করে , নতুন পার্টি করেন কামাবার জন্য।' দিলীপ ঘোষ এই বক্তব্য রেখেই প্রশ্ন তোলেন মমতার ক্ষেত্রে যদি তা অন্যায় না হয়, তাহলে আজ যাঁরা নতুন পার্টিতে যাচ্ছেন তাঁরা কী অন্যায় করেছেন?

'গদ্দারি আপনি শিখিয়েছেন'
দিলীপ ঘোষ বলেন,'গদ্দারি তো মমতা শিখিয়েছেন,ওই পার্টিটাতো গদ্দারির পাঠশালা'। এই বক্তব্য রাখার পাশাপাশি দিলীপ ঘোষের দাবি, এককালে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন , সব কাজ করে দিয়েছি, আর এখন ওঁকে ক্ষমা চাইতে হচ্ছে। এদিন আলিপুরদুয়ারের সভায় বিজেপির বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তোলেন মমতা। সেই প্রসঙ্গেই এই বক্তব্য রাখেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications