কমিশনকে বুড়ো আঙ্গুল, অবাধে চলছে বাইক মিছিল
কমিশনকে বুড়ো আঙ্গুল, অবাধে চলছে বাইক মিছিল
'নির্বাচনী আচরণবিধি চালুর সঙ্গেই বন্ধ হবে বাইক মিছিল, করা যাবে না কোনও রকম বাইক মিছিল', পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষণার আগে বঙ্গ সফরে এসে ২২ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছিলেন ইলেকশন কমিশনের প্রধান সুনীল অরোরা। তবে নির্বাচনী প্রচার শুরু হতেই কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখলো রাজ্যের শাসক দল।

নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অবাধে চলছে বাইক মিছিল। আজ বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সুজিত বসুর নির্বাচনী প্রচারে ধরা পড়লো সেই ছবি। হেলমেট ছাড়া পতাকা লাগিয়ে বাইক নিয়েই নির্বাচনী মিছিলে সামিল হলেন তৃণমূল কর্মীরা। সল্টলেকের পিএনবি থেকে মিছিল যায় আই এ ব্লক পর্যন্ত। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রার্থী সুজিত বসু।












Click it and Unblock the Notifications