নিজের ছবিতে 'বিজেপি বিরোধী' গান অপছন্দ দেবের! তৃণমূল সাংসদের 'ড্রিম প্রজেক্ট' ঘিরে বিস্ফোরক পরিচালক
নিজের ছবিতে 'বিজেপি বিরোধী' গান অপছন্দ দেবের! তৃণমূল সাংসদের 'ড্রিম প্রজেক্ট' ঘিরে বিস্ফোরক পরিচালক
রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় দলবদলের সুনামি নিয়ে। এদিকে, ৭ ফেব্রুয়ারি মোদীর সভায় তৃণমূলের 'সাংসদ' দেবেকে আমন্ত্রণের ঘটনা নিয়ে জল্পনা চড়তেই , 'প্রযোজক' দেবকে ঘিরেও আরও একটি খবর প্রকাশ্যে আসছে। এবার একটি গানের কথা নিয়ে ফিল্ম ' হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী' র পরিচালক অমিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে সংঘাত শুরু হয়েছে দেবের।

গীতিকার , সুরকার কবীর সুমন ও প্রযোজক দেব, বিতর্ক কী নিয়ে?
দেব বহুবারই জানিয়েছেন যে 'হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী' ফিল্মটি তাঁর জীবনের একটি ড্রিম প্রজেক্ট। ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, সুরকার, ও গীতীকার কবীর সুমন। প্রসঙ্গত দেব ও কবীর সুমন যে তৃণমূলের সক্রিয় সদস্য তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিকে, ছবিতে একটি গান রয়েছে,' ঝড়, ঝড়, আমরা কমলা রং এর ঝড়,আমরা আসছি মানেই করছে সবকিছু নড়বড়'। আর এই গান নিয়েই আপত্তি দেবের।

ক্ষোভে ফুঁসে উঠে ফেসবুক পোস্ট পরিচালকের
এদিকে, ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ফেসবুকে অভিযোগ করেন যে তাঁকে দেব জানিয়েছিলেন যে গানের কথা বদলাতে হবে। এই নিয়ে অনিকেত চট্টোপাধ্যায়ের দাবি, ' আমি প্রতিবাদ করিয এরপর আমাকে অন্ধকারে রেখেই গানের শব্দ পাল্টানো হয়েছে। কমলা বাহিনী শব্দটা তুলে দেওয়া হয়েছে।'

'কমলা বাহিনী' ও বিতর্ক
অনিকেট চট্টোপাধ্যায়, তাঁর পোস্টে লেখেন, 'হিটলারের ব্রাউন শার্টস বা বিজেপির গেরুয়া বাহিনীর মতই আমার ছবিতে এক স্বৈরাচারী শাসকের বাহিনীর নাম 'কমলা বাহিনী'। এমনটাই ছিল, ছবি শেষ। সেন্সরবোর্ড ও কোনও যুক্তিতে আটকাতে পারেনি, U সার্টিফিকেট দিয়েছে। কিন্তু ছবির প্রযোজক সাংসদ দেব অধিকারীর মনে হল এটা যথেষ্ট রাজনৈতিক, আমি অস্বীকার করিনি, হ্যাঁ রাজনৈতিক, যে বিজেপির সঙ্গে তৃণমূল অন্তত লড়াই করার কথা বলছে, এই গান সেই ফাসিস্ট আর এস এস - বিজেপির বিরুদ্ধে। ' গানের কথা তুলে দেওয়ার বিষয়ে তিনি লেখার পর কবীর সুমনের বিরুদ্ধেও তোপ দাগেন। লেখেন , ' ন লেখা সুর করার আগে গীতিকার সুরকার কবীর সুমন আমার সঙ্গে অনেক আলোচনাই করেছিলেন, এবার আর কোনও আলোচনাই নেই, শব্দ বদলে গেল।'

বিস্ফোরক পরিচালক
এরপরই অনিকেত চট্টোপাধ্যায় লেখেন, 'শব্দ বদলালেও সত্যিটা বদলাবে না। যে গান লেখা হয়েছিল, সে গান আমার কাছে আছে, তা ছড়িয়ে দেবো, বন্ধুরা ছড়াতে সাহায্য করবেন। নিজেদের ভীরুতা, কাপুরুষতার জন্য সিনেমার গানের কথা বদলে দেওয়ার এ জঘন্য চেষ্টার মূল উদ্দেশ্য মানুষ বুঝতে পারবেন।
যদি কোনওদিন এ ছবি রিলিজ হয়, কারণ ছবির আপাদ মস্তক এই ফাসিস্ত আর এস এস - বিজেপির বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের দর্শনের বিরুদ্ধে, যদি রিলিজ হয় সেদিন হলের সামনে ধরণা
দেবো, বন্ধুরা সঙ্গে থাকবেন। '

দেব ও বিতর্ক
এদিকে, অনিকেত চট্টোপাধ্যায়ের তরফে এমন বিস্ফোরক পোস্ট আসলেও, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও পোস্ট দেবের তরফে আসেনি। মুখ খোলেননি তৃণমূল সাংসদ। যদিও অনিকেত চট্টোপাধ্যায়ের পোস্টে দেবের ভক্তরা ক্রমাগত ট্রোল করে চলেছেন। উল্লেখ্য, হলদিয়ায় প্রধানমন্ত্রী মোদীর সভায় দেবকে আমন্ত্রণ ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে। আর সেই যাবতীয় জল্পনায় জল ঢেলে দেব জানান, তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকতে পারছেন না। তবে, তাঁর ছবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে , তার প্রেক্ষিতে দেবের নীরবতা নিয়ে বহু কৌতূহল তাঁর অনুরাগীদের মনে।












Click it and Unblock the Notifications