পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 'জয় শ্রীরাম' ধ্বনির কার্যকারিতা নিয়ে সুর চড়িয়ে বড় বার্তা যোগীর
ভোটের ইস্যু বা অ্যাজেন্ডার থেকেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে দলবদলের রাজনীতি। এরই মাঝে বিজেপির 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়েও বহু চর্চা হয়েছে রাজ্য রাজনীতিতে। এমন এক পরিস্থিতিতে বাংলার বুকে এই 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে। এরই মাঝে চেনা হিন্দুত্বের পিচে যোগী দিলেন বড় বার্তা।

বাংলায় 'জয়শ্রীরাম ধ্বনি' নিয়ে যোগী আদিত্যনাথ
সদ্য রাজ্য থেকে ফিরে গিয়েছেন যোগী আদিত্যনাথ। বঙ্গে বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে যোগী বলেন, 'জয় শ্রীরাম ধ্বনি সারা দেশে চলবে।' আর তার সঙ্গেই তাঁর সোচ্চার হুঁশিয়ারি , জয়শ্রীরাম ধ্বনি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গেও চলবে। তিনি বলেন এই ধনি ' উত্তর প্রদেশ মে চলেগা, বাংগাল মে চলেগা, আউর পুরে দেশমে চলে গা।'

নিষিদ্ধ হওয়ার পথে স্লোগান নিয়ে যোগী
যোগী আদিত্যনাথ বলেন, '১৯৯০ সালের প্রথমে উত্তরপ্রদেশের বুকে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনির বিরোধিতা করেন। এখন সারা বিশ্ব দেখছে তা এখন কোথায় দাঁড়িয়ে আছে। এটা কোনও নতুন জিনিস নয়। রামায়ণের সময় থেকে চলে আসছে। '

'রামের সঙ্গে যাঁরা আছেন বাংলার মানুষ তাঁদের সঙ্গে'
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলার বুকে 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন,' সারা ভারতের মানুষ এটিকে গ্রহণ করবেন। বাংলার মানু।ষ মন গড়ে ফেলেছেন। যাঁরা রামের সঙ্গে রয়েছেন ,তাঁদের সঙ্গেই বাংলার মানুষ।'

বাংলার ভোট ও যোগী ফ্যাক্টর
প্রসঙ্গত, যোগী আদিত্যনাথ সদ্য মালদহের গাজোলে এক জনসভা করেছেন। সেখানে যোগী এসে কার্যত সংখ্যালঘু অধ্যুষিত মালদায় হিন্দুত্বের পারদ চড়ান। লোকসভা ভোটের পর এই মালদা থেকে 'সম্ভাবনা' দেখছে বিজেপি। সেই জায়গা থেকে যোগীর সভা ও তারপর 'জয়শ্রীরাম ' ধ্বনি নিয়ে যোগীর বার্তা ব্যাপক তোলপাড় ফেলে দেয়।












Click it and Unblock the Notifications