তৃণমূলে যশবন্ত সিনহা, বাজপেয়ীর জমানার মন্ত্রীকে দলে এনে কোন রণকৌশলে শান শাসক দলের
তৃণমূলে যশবন্ত সিনহা, বাজপেয়ীর জমানার মন্ত্রীকে দলে এনে কোন রণকৌশলে শান শাসক দলের
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হেভিওয়েট বিজেপি নেতা যশবন্ত সিনহা। আজই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। সূত্রের খবর দীনেশ ত্রিবেদীর জায়গায় তাঁকে বসাবে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদের পদে বসানো হবে তাঁকে।

তৃণমূলে যশবন্ত সিনহা
প্রথম দফা ভোটের আগে বিজেপির হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেসে। প্রক্তন বিক্ষুব্ধ বিজেিপ নেতা যোগ দিলেন তৃণমূলে। ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল ভবনে ঘাসফুলে যোগ দিলেন প্রবীণ এই রাজনীতিক। অটলবিহারী বাজপেয়ীর জমানার মন্ত্রী। তাঁর জমানাতেই অর্থমন্ত্রক ও বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলে ছিেলন তিনি। তাঁকে তৃণমূল কংগ্রেসে যোগ দান করিয়ে বিজেপিকে কড়া বার্তা দিতে চাইছে শাসক দল।

দীনেশের বদলী যশবন্ত
কয়েকদিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে নজিরবিহীন ভাবে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন। দীনেশের জায়গায় যশবন্তকে ভেবে রেখেছে শাসক দল। যদিওএই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। প্রবীণ নেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, দলের উপদেষ্টা হিসেবে থাকবেন তিনি। প্রবীণ রাজনীতিকের অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে। যশবন্তর এই দলবদলের মূলে রয়েছের ডেরেক এব্রায়েন এমনই মনে করছে রাজনৈতিক মহল।

মমতার সঙ্গে দেখা যশবন্তে
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী অসুস্থ হয়ে পড়েন তার জেরেই পিছিয়ে যায় যশবন্ত সিনহার বিেজপিতে যোগদান। এদিন তৃণমবল ভবনে আসার আগে প্রবীণ বিজেপি নেতা কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারপরেই তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন তিনি।

সম্মান করেনি বিজেপি
বাজপেয়ী জমানার প্রবীণ নেতাকে সম্মান করেনি মোদী-শাহরা। দলের মধ্যেই চরম অপমানিত হয়েছেন তিনি। তারপরেই অভিমানেই বিজেপি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রবীণ রাজনীতিকের মর্যাদা সম্মান করে না সেই বার্তা দিতেই প্রবীণ বিজেপি নেতাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications