একুশের ভোটের আগে যশকে অমিত শাহ কোন বার্তা দিয়ে গিয়েছেন! মুখ খুললেন টলিউড তারকা
একুশের ভোটের আগে যশকে অমিত শাহ কী বলে গিয়েছেন! মুখ খুললেন টলিউড তারকা
এক সপ্তাহও কাটেনি বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের তারকা দাশগুপ্ত। তাঁর গেরুয়া শিবিরে যোগদানের ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বাংলাজুড়ে। এরপর বিজেপির হয়ে লড়াই ঘিরে মুখ খুললেন যশ।

অমিত শাহের কোন বক্তব্য?
সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পরই অমিত শাহের সঙ্গে দেখা করেছেন যশ। বাংলার টলিউড স্টার জানিয়েছেন,' আমি সদ্য অমিত শাহের সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, ভয়ের কিছু নেই। আমি স্বাধীনভাবেই কাজ করতে পারি। আমাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে।' নিজের পেশা ও রাজনীতির মধ্যে ভারসাম্যের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে যশ একথা বলেছেন।

নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন যশ?
সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, 'আমি ভোটে লড়তে রাজি আছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। আমাদের যদি পরিবর্তন আনতে হয়, তাহলে সিস্টেমের মধ্যে থেকে পরিবর্তন আনতে হবে। সিস্টেমের বাইরে থেকে তা সম্ভব নয়। '

কেরিয়ারের এমন সময়ে কি রাজনীতি যোগ ঠিক হল?
প্রসঙ্গত, যশের মতো তারকা কেরিয়ারের এমন একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছেন, যখন তাঁর জনপ্রিয়তা কার্যত যে কাউকে ঈর্ষায় ফেলতে পারে। তবে যশ বলছেন, ' আমার মনে হয়, এটাই সেরা সময় রাজনীতিতে যোগ দেওয়ার জন্য।'

যশ ও বাংলার রাজনীতি
প্রসঙ্গত, যশ দাশগুপ্তের সঙ্গে বাংলার রাজনীতিতে প্রবেশের পরই তা নিয়ে ব্যাপক হইচই হয়েছে। তৃণমূলের সাংসদ দেব তাঁর ইন্ডাস্ট্রির এই সতীর্থকে রাজনীতির ময়দানে স্বাগতও জানিয়েছেন। পাল্টা দেবকে ধন্যবাদ জানাতে দেখা যায় যশকে। এমন অবস্থায় আপাতত লাইমলাইটে যশ।












Click it and Unblock the Notifications