নন্দীগ্রামে মমতার আঘাতের ঘটনায় তৃণমূলের দাবির পক্ষে কত শতাংশ মানুষ, সিভোটারের জনমত সমীক্ষা একনজরে

ঘটনার শুরু বুধবার সন্ধ্যে ৬ :১৫ মিনিট নাগাদ। সেদিন হলদিয়ায় মনোনয়ন পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের একাধিক জায়গা পরিদর্শন করছিলেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় সন্ধ্যে নাগাদ ঘটে যায় বিপত্তি। তারপর থেকে একের পর এক দাবি ও পাল্টা দাবি নিয়ে সরব রাজ্য রাজনীতি। আর সেই দাবি দাওয়া নিয়ে জনমত কোনদিকে দেখা যাক।

 তৃণমূলের একাধিক প্রশ্ন ও দাবি

তৃণমূলের একাধিক প্রশ্ন ও দাবি

তৃণমূল কংগ্রেসের দাবি সেদিন লোহার বিমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ধাক্কা খায়নি। মমতাও জানিয়েছেন ৪ থেকে ৫ জন মিলে তাঁর গাড়ির দরজায় ধাক্কা দেয়। যার জেরে তিনি আহত হন। আর মমতার দাবির সপক্ষে সৌগত রায়রা সেই গাড়িকে সামনে এনেছেন যেখানে মমতা সেদিন ছিলেন। দেখা যাচ্ছে গাড়ির দরজায় বিমের ধাক্কার কোনও চিহ্ন নেই। ফলে ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় তৃণমূল।

 নন্দীগ্রামের ঘটনা ও ষড়যন্ত্র

নন্দীগ্রামের ঘটনা ও ষড়যন্ত্র

বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির দাবি করেছে ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। ৪ থেকে ৫ জন ইচ্ছাকৃতভাবে মমতাকে আঘাত করেছে বলে দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠছে জেট ক্লাস সিকিউরিটির মধ্যেও কীভাবে এমন 'হামলা' সম্ভব?এই নিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। কারণ এই মুহূর্তে ভোটমুখী বাংলায় রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কমিশনের।

বিজেপির দাবি

বিজেপির দাবি

এদিকে, তৃণমূল শিবিরের ঘটনার পর বিজেপির দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। নন্দীগ্রামে মমতার সঙ্গে কী ঘটেছে, তার সত্যতা আসার জন্য , ভিডিও ক্লিপিং সামনে আনা হোক বলে দাবি করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূলের পোঁতা খুঁটিতেই আহত হয়েছেন মমতা।

মমতার দাবির পক্ষে কত জন? বলছে সিভোটারের সমীক্ষা

মমতার দাবির পক্ষে কত জন? বলছে সিভোটারের সমীক্ষা

দেখা যাচ্ছে নন্দীগ্রামের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন , তার সপক্ষে রয়েছেন ৪৪ শতাংশ মানুষ। অন্যদিকে, মমতার দাবির বিরুদ্ধে যারা রয়েছে, তাদের পক্ষে ৩৯ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। ১৭ শতাংশ মানুষ বলছেন তাঁরা এবিষয়ে বলতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+