রাজনীতিতে আসছেন ভিঞ্চি দা? 'সাথে পাঁচে থেকে' কোন দলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন?

রাজনীতিতে আসছেন ভিঞ্চি দা? 'সাথে পাঁচে থেকে' কোন দলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন?

বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ইতমধ্য়েই বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগ দেবেন কিনা, সেই নিয়ে একপ্রস্থ জল্পনা চলেছে। যদিও এখনও সেই জল্পনায় শেষ দাঁড়ি পড়েনি! এর মাঝেই এবার বাংলায় এক নামি অভিনেতার সরকারিভাবে রাজনীতিতে পা রাখার সম্ভাবনায় সোরগোল।

কোন অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল

কোন অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল

সব কিছু ঠিক ঠাক থাকলে প্রেমের মাস ফেব্রুয়ারিতে তিনি নতুন ইনিংস শুরু করা নিয়ে ঘোষণা করে নিতে পারেন। যাঁকে নিয়ে এত জল্পনা তিনি চ্যাপলিন, ভিঞ্চি দা খ্যাত রুদ্রনীল ঘোষ। ২১ এর নির্বাচনকে মাথায় রেখে তিনি শেষ পর্যন্ত তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোন সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা

পর্দায় অভিনয়ের মধ্য়ে দিয়ে রুদ্রনীল কখনও ফ্যানেদের হাসাচ্ছেন, কখনও আবার কাঁদাচ্ছেন। এর বাইরেও সোশ্যাল মিডিয়ায় তারকা অভিনেতার দারুণ জনপ্রিয়তা রয়েছে। লকডাউনের মাঝে কবিতার মধ্যে দিয়ে বাস্তব সমাজের ছবি তুলে ধরেন রুদ্রনীল। এই নিয়ে 'দাদা আমি সাথে পাঁচে থাকি না!' বলে একটি সিরিজ শুরু করেন। আর সেই সিরিজের বিভিন্ন কবিতার এপিসোড ইতিমধ্যেই ভাইরাল।

কোন দলে রুদ্রনীল

কোন দলে রুদ্রনীল

জনগণের সেবা করতে চেয়েই তিনি এবার সরাসরি রাজনীতিতে আসতে চান বলে রুদ্রনীল এক সংবাদমাধ্যমে জানিয়েছেন। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় ধরে রাজ্যের প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি। এবার সরাসরি রাজনীতিতে এসে নতুন করে মানুষের পাশে দাড়ানোর ভাবনার ইঙ্গিত রেখেছেন তিনি। তবে রুদ্রনীলের আগামী ভবিষ্যেৎ কি হবে সেই নিয়ে জল্পনা রয়েছে। অভিনেতা কোন দলে যোগ দিতে পারেন, সেই নিয়ে তিনি অবশ্য স্পিকটি নট রয়েছেন।

বেসুরে রুদ্রনীল?

বেসুরে রুদ্রনীল?

দীর্ঘদিন শাসক দলের সরকারি পদে থাকার পর ডিসেম্বরে তাঁর মেয়াদ শেষ হয়েছে। এরপরই রুদ্রনীল কি এবার বেসুরো? এক সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় রুদ্রনীল বলেছেন, 'বাস্তবটা কঠিন। আসলে মাস ছ'য়েক পরে বাস্তব হবে না, এমন অনেক কিছু নিয়েই এখন কিছু প্রকল্প চলছে।'

ছবি সৌজন্য ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+