ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করতে ভোটে লড়বে গুরুচাঁদ মুক্তি মোর্চা, জোর তরজা মতুয়া ভোটে

ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করতে ভোটে লড়বে গুরুচাঁদ মুক্তি মোর্চা, জোর তরজা মতুয়া ভোটে

বিজেপি,তৃণমূল দড়ি টানাটানি। রাজনৈতিক নেতাদের আনাগোনা। ঠাকুর বাড়ির ভক্তিমূলক পরিবেশে হানা দিেয়ছে রাজনীতির দস্যু। ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করার সেই গুরু দায়িত্ব এবার কাঁধে তুলে নিল গুরুচাঁদ মুক্তি মোর্চা। একুশের বিধানসভা ভোটে লড় মতুয়াদের ঠাকুর বাড়িকে রাজনীতি মুক্ত করার পণ নিয়েছে তারা। মতুয়া ভোট নিয়ে দড়ি টানাটানি বঙ্গের রাজনীতিতে নতুন নয়। বড়মা বেঁচে থাকতেই মতুয়া মহাসংঘে রাজনীতির প্রবেশ ঘটেছে।

ঠাকুরবাড়িতে রাজনীতি

ঠাকুরবাড়িতে রাজনীতি

মতুয়া মহাসঙ্ঘের পীঠস্থান মহাতীর্থ ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে হড়মুড়িয়ে ঢুকে পড়েছে রাজনীতি। একদিকে মমতা বালা ঠাকুর অন্য দিকে শান্তনু ঠাকুর। বিজেপি আর তৃণমূলের দুই সাংসদ ঠাকুরবাড়িতে। এতে ঠাকুরবাড়ির ভক্তিমূলক ভাব নষ্ট হচ্ছে। রাজনীতি বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে। এবার তাই ময়দানে নামল গুরুচাঁদ মুক্তি মোর্চা। ঠাকুরবাড়িেক রাজনীতি মুক্ত করার পণ নিয়েছে তারা।

 ভোটে লড়বে মুক্তি মোর্চা

ভোটে লড়বে মুক্তি মোর্চা

ঠাকুরবাড়ি থেকে রাজনীতি দূর করতে নিজেরাই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গুরুচাঁদ মুক্তি মোর্চা। তারা ঘোষণা করেছে একুশের ভোটে প্রার্থী দেবে তারা। ভোটে লড়ে ঠাকুরবাড়িতে রাজনীতি মুক্ত করবে গুরু চাঁদ মুক্তি মোর্চা। যদিও তাদের এই সিদ্ধান্তকে খুব একটা আমোল দিতে নারাজ তৃণমূল, বিজেপি দুই গোষ্ঠীই।

 মতুয়া ভোট টার্গেট বিজেপির

মতুয়া ভোট টার্গেট বিজেপির

মতুয়া ভোটের লোভে বাংলায় প্রথম পা রেখেই মতুয়া কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন অমিত শাহ। তারপরে ঠাকুরনগরে এসে সিএএ নিয়ে প্রতিশ্রুতি দেন তিনি। ভ্যাকসিন পর্ব শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে ঠাকুরনগর স্টেশনের নাম বদলে গুরুচাঁদ ধাম রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মতুয়া ভোটকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি।

মতুয়া ভোটে নজর তৃণমূলের

মতুয়া ভোটে নজর তৃণমূলের

পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। অমিত শাহ সভা করার পরেই ঠাকুরনগরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপিকে চ্যালেঞ্জ ছুরে দিয়ে অভিষেক বলেন বাংলা জয় করে দেখাব।কার জেদ বেশি দেখা যাক। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভাঁওতা দিচ্ছে বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক। মমতা বালা ঠাকুরকে সামনে রেখে মতুয়া ভোট দখলে রাখার লড়াইয়ে নেমেছে তৃণণূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+