ভবানীপুরে রুদ্রনীল ঘোষকে ঘিরে ধরে জয় বাংলা, খেলা হবে স্লোগান, হেসে ওড়ালেন বিজেপি প্রার্থী
ভবানীপুরে রুদ্রনীল ঘোষকে ঘিরে ধরে জয় বাংলা, খেলা হবে স্লোগান, হেসে ওড়ালেন বিজেপি প্রার্থী
ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীসমর্থকদের। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এতে অনেকটা পালিয়ে যেতে বাধ্য হন তিনি। যদিএ একবারের জন্যে মেজাজ হারাননি তিনি। হাসির ছলেই পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন রুদ্রনীল। কয়েকঘণ্টা আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিমকে দেখে তারাতলায় জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়।

ভবানীপুরে উত্তেজনা
দক্ষিণ কলকাতার ভোটে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্র এতদিন প্রার্থী হতেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার তিনি প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। ভবানীপুর তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন শাভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী করেছে সদ্য বিজেপিতে যোগ দেয়া অভিনেতা রুদ্রনীল ঘোষকে। রুদ্রনীলকে জেতাতে ভবানীপুরের অলিতে গলিতে ঘুরেছেন বিজেপির চাণক্য অমিত শাহ।

রুদ্রনীলকে ঘিরে জয় বাংলা স্লোগান
সকাল থেকেই ভবানীপুরের একাধিক বুথে বুথে ঘুরে ভোট কেমন হচ্ছে দেখছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ভবানীপুরে চেতলা রোডে ৫৯ বুথে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে মহিলা তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাঁকে ঘিরে ঘরে জয় বাংলা এবং খেলা হবে স্লোগান দিতে শুরু করেন। কোন রকমে সেখান থেকে পালিয়ে আসেন রুদ্রনীল। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়।

হালকা মেজাজে নিলেন প্রার্থী
তাঁকে ঘিরে জয় বাংলা এবং খেলা হবে স্লোগানকে হালকা ছলেই নিয়েছেন বিজেপি প্রার্থী। তিনি দাবি করেছেন টাকা দিয়ে এসবর করাচ্ছে তৃণমূল কংগ্রেস। অসহায় মানুষ টাকার জন্য এসব করছে। কাজেই এর থেকে উত্তেজিত হবার কারণ নেই। হাসির ছলে পুুরো ঘটনাটা নিয়েই এলাকা ছেড়ে চলে যান তিনি।

শোভনদেবকে বাধা
শোভনদেব চট্টোপাধ্যায়কে একাধিকবার বুথে ঢুকতে বাধা দেয়া হয় বলে অভিযোগ। কমিশনের পরিচয় পত্র থাকা সত্ত্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টেপাধ্যায়কে ঢুকতে বাধা দেয়া হয়। ভবানীপুরের একাধিক বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications