'ভাঙা পায়েই খেলা হবে', বদলে গেল স্লোগান, মুখ্যমন্ত্রীর আঘাতে ঘিরে ছড়ছে ভোটমুখী বঙ্গের রাজনৈতিক উত্তাপ

'ভাঙা পায়েই খেলা হবে', বদলে গেল স্লোগান, মুখ্যমন্ত্রীর আঘাতে ঘিরে ছড়ছে ভোটমুখী বঙ্গের রাজনৈতিক উত্তাপ

এক লহমায় বদলে গিয়েছে গোটা রাজ্যের পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ষড়যন্ত্র করে আঘাত হেনে কিছু হবে। উল্টে তেড়েফুঁড়ে জেগে উঠেছে তৃণমূল কংগ্রেস। 'খেলা হবে' স্লোগানের আগে জুড়েছে নতুন দুই শব্দ 'ভাঙা পা', 'ভাঙা পায়ে খেলা হবে'। লড়াকু নেত্রী যে থেমে থাকবেন না তা দলের কর্মী সমর্থকরা ভাল করেই জানেন। নতুন উদ্যোমে প্রচার আরও জোরদার করেছেন দলীয় কর্মীরা। মমতা নিজেও হাসপাতালের বেড থেকে ২-৩ দিনের মধ্যে ফের ভোট ময়দানে ফেরার বার্তা দিয়েছেন।

আহত মুখ্যমন্ত্রী

আহত মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম পায়ে আঘাত লেগেছে। পায়ে প্লাস্টার করা হয়েছে। একই সঙ্গে তাঁর কোমরে ও বুকে ব্যাথা রয়েছে। মমতার চিকিৎসায ৯ সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে মমতার চিকিৎসা চলছে। সোডিয়াম বেশি থাকায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

নতুন স্লোগান তৃণমূলের

নতুন স্লোগান তৃণমূলের

দলনেত্রীর উপর হামলা হয়েছে এই নিয়ে উত্তাল জেলা। একাধিক জায়গায় বিক্ষোভ চলছে। এরই মধ্যে তৃণমূল কর্মীরা নতুন স্লোগান দিতে শুরু করেছেন তাঁরা। এবার ভাঙা পায়ে খেলা হবে। এসএসকেএম হাসপাতালে সামনে এই স্লোগান লেখা ব্যানার নিয়ে প্রচার শুরু করেছেন তাঁরা। এমনকী শহরের একাধিক জায়গায়এই স্লোগান লিখে প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। খেলা হবে স্লোগানের আগে জুড়েছে নতুন শব্দ ভাঙা পা। নতুন মেজাজে আগ্রাসী প্রতিবাদে সামিল হয়েছেন শাসক দলের নেতাকর্মীরা।

মমতার ভিডিও বার্তা

মমতার ভিডিও বার্তা

কোনওভাবেই দমতে রাজি নন তিনি। লড়াকু মেজাজ তাঁর বরাবরের। পা ভাঙলেও একুশের ভোটের ময়দানে এক ইঞ্চি জমি তিনি ছাড়বেন না। হাসপাতালের বেডে শুয়েই দলীয় কর্মীদের ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২-৩ দিনের মধ্যে ফের কেন্দ্রে ফিরবেন। কোনও কর্মসূচি বাতিল হবে না। পায়ে আঘাত লাগার জন্য সমস্যা হতে পারে কিন্তু কোনও সভা তিনি বাতিল করবেন না। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। সেখানকার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে প্রচার ছাড়া গোটা রাজ্যে ভোটের প্রচারে তিনিই প্রধান মুখ। বারবার দলনেত্রী বলেছেন কে প্রার্থীহচ্ছে দেখার প্রয়োজন নেই ২৯৪টি আসনে আমিই প্রার্থী। কাগেই ভোটের আগে গোটা রাজ্যে প্রচারের গুরু দায়িত্ব রয়েছে তাঁরই কাঁধে।

কীভাবে দুর্ঘটনা

কীভাবে দুর্ঘটনা

হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তাই সেই দুর্ঘটনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের বারুলিয়ায় পদযাত্রা করার সময় হঠাৎই একটি মব চলে আসে। প্রচণ্ড ভিড়ে গাড়ির চাকা পুরো তার পায়ের উপর চেপে বসেছিল বলে জানিয়েছেন মমতা। গতকালই মমতা অভিযোগ করেছেন ৪-৫ জন তাঁকে ধাক্কা দিয়েছিলেন। তিনি সামলােত না পেরে পড়ে যান। তারপরেই পায়ে আঘাত লাগে। প্রথমে নন্দীগ্রামের ভাড়া বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পায়ে যন্ত্রণা বাড়তে থাকায় কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন। গ্রিন করিডোর করে মমতাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+