ফের রাজনৈতিক হিংসা বাংলায়, গুলি করে খুন তৃণমূল কংগ্রেস কর্মী, জখম আরও ৩

ফের রাজনৈতিক হিংসা বাংলায়, গুলি করে খুন তৃণমূল কংগ্রেস কর্মী, জখম আরও ৩

ফের রাজনৈতিক সংঘর্ষের বলি তৃণমূল কংগ্রেস কর্মী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণ গড়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের অভিযোগ। জখম হয়েছেন আরও ৩ তৃণমূল কংগ্রেস কর্মী। সৌভিক দোলুই নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। আহত ৩ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফের রাজনৈতিক হিংসা বাংলায়, গুলি করে খুন তৃণমূল কংগ্রেস কর্মী, জখম আরও ৩

সূত্রের খবর নারায়ণগড় থানার মকরমপুরের কাছে চার তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাইকে করে এসে দুষ্কৃতিরা এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়। ২৪ বছরের সৌভিক দোলুইকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিেয়ছে। তৃণমূল কংগ্রেস এবার পশ্চিম মেদিনীপুরে ভাল ফল করবে আঁচ করেই বিজেপি তাঁদের হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেিপ নেতৃত্ব। বিজেপি নেতা সম্বিত দাস পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্বেই ঘটেছে এই ঘটনা। সেকারণেই পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই এখানে শাসক দলের মধ্যে গোষ্ঠিদ্বন্দ্ব রয়েছে। পুলিশ শাসকদলের গুণ্ডাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে না বলে পাল্টা অভিযোগ করেছেন তাঁরা। এদিকে খেলা হবে স্লোগান নিয়ে তোলপাড় তলছে গোটা রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও ডানলপে সভাস্থল থেকে খেলা হবে স্লোগান তুলেছেন।

সানি লিওনির অদেখা নানা মুহূর্তের ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+