মুখ্যমন্ত্রী আক্রান্ত, ফুঁসছেন কর্মী-সমর্থকরা, শান্তি বজায় রাখুন, দলীয় কর্মীদের টুইট বার্তায় অনুরোধ তৃণমূলের

মুখ্যমন্ত্রী আক্রান্ত, ফুঁসছেন কর্মী-সমর্থকরা, শান্তি বজায় রাখুন, দলীয় কর্মীদের টুইট বার্তায় অনুরোধ তৃণমূলের

শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। টুইট করে দলীয় কর্মীদের ধৈর্য বজায় রাখার বার্তা দিল তৃণমূল কংগ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আহত হওয়ার পরেই বুধবার রাত েথকেই উত্তাল হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন জেলা। বিশেষ করে নন্দীগ্রাম। গতকাল রাত থেকেই জেলায় েজলায় বিক্ষোভ-অবরোধ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নন্দীগ্রাম টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। কলকাতা শহরেও তার আঁচ পড়েছে। বুধবার রাতে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে দেখে গেলে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাঁকে দেখে গো ব্যাক স্লোগান তোলেন।

আক্রান্ত মুখ্যমন্ত্রী

আক্রান্ত মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জনসংযোগ করছিলেন তিনি। রাতে নন্দীগ্রামে জনসংযোগের সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ি থেকে পড়ে গিয়ে চোট পান মমতা। সঙ্গে সঙ্গে গ্রিন করিডোর করে তাঁকে কলকাতয় আনা হয়। প্রথমে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তাঁর বাম পায়ে আঘাত লেগেছে। বুকে ব্যাথা হয়েছে। কোমরে, পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ।

উত্তাল রাজ্য

উত্তাল রাজ্য

মুখ্যমন্ত্রীর উপর হামলা করা হয়ে এই অভিযোগে নন্দীগ্রাম থেকে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে। গতকাল রাত থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়। নন্দীগ্রামে রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। রাত থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকী এসএসকেএম হাসপাতালের সামনেও বিক্ষোভ েদখানো হয় রাতে। সকাল থেকে একাধিক জেলায় রেল অবরোধ, পথ অবরোধ করে বিক্ষোভ চলছে।

অভিষেকের হুঁশিয়ারি

অভিষেকের হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনার পর রাগে ফুঁসছেন শাসক দলেন নেতা কর্মীরা। ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন বিজেপি ২ মে দেখে নিও। অভিষেক পর একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অভিযোগ করতে শুরু করেছিলেন। বিজেিপর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তাঁরা। এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে গোটা রাজ্যে।

শান্তি বজায় রাখার বার্তা

শান্তি বজায় রাখার বার্তা

রাজ্য উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি আঁচ করে বৃহস্পতিবার শাসক দলের পক্ষ থেকে দলীয় কর্মীসমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের নেতা কর্মীরা যেন উত্তেজিত না হয়ে ওঠেন তার জন্য শাসক দলের পক্ষ থেকে টুইট করে অনুরোধ জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন বলে আস্বস্ত করা হয়েছে টুইটে। সকলে দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করুন বলে বার্তা দিয়েছে শাসক দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+