অভিষেকদের মাস্টারস্ট্রোক বিজেপিকে রুখতে! পশ্চিমের জেলায় প্রার্থীপদ বিভ্রাটের পর বড় বার্তা মমতা শিবিরের
অভিষেকদের মাস্টারস্ট্রোক বিজেপিকে রুখতে! পশ্চিমের জেলায় প্রার্থীপদ বিভ্রাটের পর বড় বার্তা মমতা শিবিরের
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তাঁর 'খেলা' ২ রা মের পর শুরু হবে। আর এদিন পুরুলিয়ার বুকে দলের মধ্যে প্রার্থীপদের বিভ্রান্তি কাটিয়ে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়ায় কোন বিভ্রাট?
পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বর কুমারের মনোনয়ন ঘিরে কিছু সংশয় দেখা গিয়েছে। তার জেরে স্ক্রুটিনির পর তাঁর প্রার্থীপদের বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। এমন পরিস্থিতিতে নীলবাড়ি দখলের লড়াইকে ঘিরে ভোট এগিয়ে আসছে। আর সেই ভোটের প্রচার কর্মসূচিতে এদিন পুরুলিয়ায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বিজেপিকে রুখতে এক তাবড় বার্তা দেন।

প্রার্থীপদ নিয়ে হাইকোর্ট কী জানিয়েছে?
এদিকে, স্কুটিনিতে ত্রুটি থাকায় পুরুলিয়ার উজ্জ্বল কুমারের মনোনন বাতিল হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে। ফলে কমিশনের সিদ্ধান্তেই শিলমোহর পড়ে যায় পুরুলিয়ার জয়পুরের প্রার্থী নিয়ে। এতে অস্বস্তি বাড়ে তৃণমূলের অন্দরে। তারপর এদিন পুরুলিয়া সফরে এসে অভিষেক দিয়েছেন তাবড় বার্তা।

অভিষেকদের মাস্টারস্ট্রোক
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভা থেকে বলেন, প্রয়োজনে পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থী দেবজ্যোতি সিং দেওকে সমর্থন করবে তৃণমূল। তবুও বিজেপির ঘরে তাঁরা ভোট ঢুকতে দেবেন না বলে পারদ চড়ান অভিষেক।

আপাতত তৃণমূল কোন স্ট্র্যাটেজিতে প্রার্থীকে নিয়ে?
পুরুলিয়ার জয়পুরের প্রার্থী উজ্জ্বল কুমারের জন্য আপাতত সুপ্রিম কোর্টে দরজায় যেতে চাইছে তৃণমূল। তাঁর প্রার্থীপদের মনোনয়ন বাতিল হওয়ার পর মামলা সুপ্রিমকোর্ট পর্যন্ত যেতে পারে বলে খবর। এদিকে, ২৭ মার্চ প্রথম দফাতেই ভোট হবে পুরুলিয়ায়। তার আগে অভিষেকের বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্য:ফেসবুক












Click it and Unblock the Notifications