তৃণমূল-বিজেপি 'স্টার'টক্করের মাঝে যশকে দেবের টুইট! পাল্টা সদ্য পদ্মে যোগ দেওয়া তারকার বার্তা সুপারস্টারকে
তৃণমূল-বিজেপি 'স্টার'টক্করের মাঝে যশকে দেবের টুইট! পাল্টা সদ্য পদ্মে যোগ দেওয়া তারকার বার্তা সুপারস্টারকে
শহরের পাঁচতারা হোটেলে কার্যত ফিল্মে হিরোর মতো শেষ মুহূর্তে বিজেপি র প্রেস কন্ফারেন্সে যোগ দিয়ে পদ্মে 'এন্ট্রি' নেন যশ। তৃণমূল সাংসদ নুসরত ঘনিষ্ঠ এই তারকার বিজেপিতে যোগদান নিঃসন্দেহে নজর কেড়েছে বাংলার। এমনকি নুসরতের স্বামী নিখিলের ইনস্টাগ্রাম 'স্টেটাস' পোস্টও এদিন যশকে কটাক্ষ করেই রয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। এদিকে, তৃণমূল বনাম বিজেপির স্টারডমের টক্করের মাঝে এবার তৃণমূলের দেবের তরফে বার্তা এল যশের কাছে।

রাজনীতিতে দেব-যশ
প্রসঙ্গত, বিজেপিতে যশের যোগদানের সঙ্গে সঙ্গেই একাধিক মহলে জল্পনা ছিল যে তৃণমূলের দেবের স্টারডমকে টক্কর দিতেই সম্ভবত যশের বিজেপি প্রবেশ হয়েছে। এই নিয়ে দুই তারকার মধ্যে তুলনাও বহু মহলের আলোচনায় উঠে আসে। এবার দুই যুযুধান রাজনৈতিক শিবিরের স্টারডামের লড়াইয়ের মাঝে দুই তারকা একে অপকে টুইট করে কোন বার্তা দিয়েছেন, দেখা যাক।

দেবের টুইট যশকে
'ভাই... ওয়েলকাম টু দ্যা ওয়ার্ল্ড অফ পলিটিক্স' ঠিক এই ভাষাতেই কার্যত আন্তরিকতার সঙ্গে যশের জন্য নিজের টুইট লেখা শুরু করেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদের ভদ্রতা ও শিষ্টাচার নিয়ে আগেও রাজনৈতিক মহলে বহু আলোচনা হয়েছে। আর এবারেও দেবের টুইটে সেই ঝলকই মিলল। এরপর তিনি লিখছেন,' কোন পার্টির আদর্শকে তুমি বিশ্বাস করছ সেটা বড় বিষয় নয়,.. আমার শুভেচ্ছা সব সময় তোমার সঙ্গে থাকবে।'

পাল্টা টুইট যশের
ইন্ডাস্ট্রিতে যশের 'সিনিয়ার' হিসাবেই দেখা হয় দেবকে। বহু জায়গায় বডি বিল্ডিং থেকে ফ্যান ফলোইং নিয়েও দুই তারকার ভক্তদের মধ্যে প্রায়ই ডিবেট দেখা যায় বাংলার কোণায় কোণায়! এমন জায়গা থেকে রাজনৈতিক শিবির এখন দেবের বিপক্ষ ক্যাম্পে যশ। আর দেবের টুইট পেয়েই যশ জানিয়েছেন, 'ধন্যবাদ বাডি...আমাদের আদর্শের মিল না হল তো কি আছে... আমাদের লক্ষ্য একটাই , মানুষের সেবা। '

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যশের বার্তা
এর আগেই , গতকাল বিজেপিতে যোগ দিয়েও যশ জানান যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আশীর্বাদ নিয়েই তিনি আগামীর পথ চলতে চান। তিনি নিজে মমতাকে শ্রদ্ধা করেন বলে জানান যশ।

নিখিলের ইনস্টাগ্রাম স্ট্যাটাস কী?
এদিকে, নুসরতের স্বামী নিখিল জৈন একটি ইনস্টাগ্রাম পোস্টে এদিন লেখেন 'যদি মানুষ গিরগিটির মতো রঙ বদলায় , তাহলে তুমি ধুর্ত শিয়ালের মতো হেঁটে এগিয়ে যাও।' আর এই পোস্ট নিয়েও জল্পনা চরমে।
ছবি সৌ:সোশ্যাল মিডিয়া












Click it and Unblock the Notifications