বাম, কংগ্রেসের মিছিলে 'অরূপ খাঁ পা মেলাবেন'! গোপন আঁতাত ইস্যুতে মুখ খুলে তৃণমূলের তাপসের মন্তব্যে শোরগোল
বাম, কংগ্রেসের মিছিলে 'অরূপ খাঁ পা মেলাবেন'! গোপন আঁতাত ইস্যুতে মুখ খুলে তৃণমূলের তাপসের মন্তব্যে শোরগোল
বিজেপিরও দাবি বাম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত রয়েছে, আবার পাল্টা তৃণমূলের দাবি বিজেপির সঙ্গে বাম কংগ্রেস জোটের একটি সুপ্ত আঁতাত রয়েছে। এদিকে, এই ইস্যুতে তৃণমূলের দাবিকে জোরালো করে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাপস রায় এক বেফাঁস মন্তব্য করেছেন।

তৃণমূলের বিধায়ক হাঁটবেন বাম-কংগ্রেসের মিছিলে!
প্রসঙ্গত, বাঁকুড়ার এক দলীয় সভায় প্রচারে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাপস রায় বলেন, 'আমি কংগ্রেসি ও বামপন্থীদের বলব অরূপ খাঁ (ওন্ডায় তৃণমূলের বিধায়ক) আপনাদের মিছিলে পা মেলাবেন।' যেখানে আর কয়েকদিন বাদেই ভোটের নির্ঘণ্ট ঘোষাণা হবে। বাম কংগ্রেস জোটের তরফে তৃণমূলকে নাগাড়ে আক্রমণ করা হচ্ছে, সেখানে বাম কংগ্রেসের মছিলে তৃণমূলের
নেতার হাঁটা নিয়ে তাপস রায়ের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।

তাপস রায়ের মন্তব্য
অরূপ খাঁ প্রসঙ্গে মুখ খোলার পরই তাপস রায় আরও বলেন,'আমি কংগ্রেসি ও বামপন্থীদের বলব অরূপ খাঁ আপনাদের মিছিলে পায়ে পা মেলাবে। কে আমাদের এমএলএ হল বা না হল তা বড় কথা নয়। একা কংগ্রেসের সম্ভব নয়, একা সিপিএমের সম্ভব নয়। তাই আপনারা দুজনে একসঙ্গে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাকাতে যাবেন না। খাল কেটে কুমীর আনবেন না। '

তৃণমূলের দাবি
বিরোধীদের পক্ষে বারবার বলা হচ্ছে, বাংলা জয় করতে শুধু ভোট নিজের পক্ষে নেওয়া ই নয়, ভোট কাটার খেলাতেও বিজেপি টার্গেট করে যাচ্ছে। সেই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ হল বাম কংগ্রেস জোটের পক্ষে কয়টি ভোট যাচ্ছে, তার খতিয়ান। আর এই জায়গা থেকে তাপস রায়ের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

বাম ভোটে নজর বিজেপির
এদিকে, বাম ভোটকে নিজের দিকে আনতে তৎপরতা দেখা গিয়েছে বিজেপি শিবিরে। বিজেপির মঞ্চে শুভেন্দু অধিকারী যখনই বক্তব্য রেখেছেন বারবার বামেদের আর্জি জানিয়েছেন , তৃণমূলের শাসন বন্ধ করতে হলে বিজেপিকে এখন ভোট দিতে হবে। নয়তো পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে অসুবিধা হবে বামেদেরই।












Click it and Unblock the Notifications