দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়, পর পর দুটি গাড়িতে ধাক্কা, আহত ৩ পুলিশকর্মী
দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়, পর পর দুটি গাড়িতে ধাক্কা, আহত ৩ পুলিশকর্মী
বীরভূমের ময়ূরেশ্বরে সভা করতে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। আমোদপুরোর কাছেদুর্ঘটনাটি ঘটে। কনভয়ে থাকা দুটি পুলিশের গাড়ি পর পর একে অপরকে ধাক্কা মারে আহজ হয়েছেন ৩ পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও বীরভূম জেলা সভাপতির কোনও আঘাত লাগেনি। তবে এই দুর্ঘটনার পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবারই গীতাঞ্জলিেত হিন্দিভাষীদের সভা থেক অনুব্রত মণ্ডল বলেন, সিবিআই তাঁকেও নোটিস পাঠাতে পারে। বীরভূম জেলা সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক পত্নি রুজিরাতে আজই জেরা করেছেন সিবিআই আধিকারীকরা। একুশের ভোটে শাসকদলে চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে শাসক দল।
তারপরেই অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।কারণ অভিষেক পত্নি রুজিরাকে কয়লাকাণ্ডে সিবিআই নোটিস পাঠানোর পরেই ফিরহাদ কন্যাকেও সিবিআই নোটিস পাঠায়। যদিও ফিরহাদ হাকিম সেকথা স্বীকার করেননি। শাসক দলকে চাপে রাখতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বাংলা জয়েল লক্ষ্য মরিয়া অমিত শাহরা। যেকোনও পথ নিতে চাইছেন। যেটা বাংলার রাজনীতির সংস্কৃতির মধ্যে পড়ে না এমন কাজ করে চলেছে বিজেপি। এই সিবিআই দেখিয়েই শাসক দলের একাধিক নেতাকে বিজেপিতে যোগদান করানো হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications