ভার্চুয়াল প্রচারে মোদীকে টেক্কা দিতে এবার ময়দানে অভিষেক, নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা
ভার্চুয়াল প্রচারে মোদীকে টেক্কা দিতে এবার ময়দানে অভিষেক, নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা
করোনা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গে শেষ দুই দফার ভোটের প্রচারে রাশ টেনেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়াল প্রচারের সিদ্ধান্ত নিয়ে। এবার ভার্চুয়াল প্রচারে একে অপরকে টেক্কা দিতে তৎপর বিজেপি ও টিএমসি। আজই বড় চমক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে হাজির হচ্ছেন তৃণমল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রোড শো- ব়্যালিতে না
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রোড শো ও ব়্যালির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। হাইকোর্টে করোনা পরিস্থিতির মধ্যে ভোটের প্রচার জারি রাখা নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশন। তারপরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেষ দুই দফার ভোট এখনও বাকি। শেষ দুই দফার ভোট এক দফায় করার জন্য কমিশনের কাছে বারবার অনুরোধ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

ভার্চুয়াল প্রচারেই জোর
করোনা পরিস্থিতি দেখে সভা, রোড শো না করার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ২৬ তারিখ একটি প্রতিকী সভা করবেন তিনি। এর বাইরে আর কোনও রোড শো মিটিং মিছিল তিনি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অনেক দেরিতে হলেও সেই পথেই হাঁটতে বাধ্য হয়েছে বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিশ শাহ দুজনেই সশরীরে সভায় উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। তারা ভার্চুয়াল সভা করবেন।

প্রচারে না অভিষেকের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই সভা, রোড শো, মিছিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল প্রচার করবেন তিনি। গত কয়েকদিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও। করোনা পরিস্থিতির কারণে শেষ দুই দফায় ভার্চুয়াল প্রচারই সারবেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

ভার্চুয়াল প্রচারে টক্কর
শেষ দুই দফার ভোটে ভার্চুয়াল প্রচারেও একে অপরকে টেক্কা দেওয়ার তোরজোর শুরু করে দিয়েছে। একদিকে মোদী-শাহ যেমন ভার্চুয়াল জনসভা করবেন। অর্থাৎ জনসভায় লোক থাকলেও তাঁরা ভার্চুয়াল বার্তা দেবেন। ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধেবেলা নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ভার্চুয়াল প্লাটফর্মেও সরাসরি জনসংযোগের উপায় বেছে নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications