'টুম্পা সোনা' নিয়ে বামেদের গানের পাল্টা প্যারোডি যুব তৃণমূল কংগ্রেসের
'টুম্পা সোনা' নিয়ে বামেদের গানের পাল্টা প্যারোডি যুব তৃণমূল কংগ্রেসের
টুম্পা সোনা নিয়ে বামেদের গানের পাল্টা প্যারোডি তৈরি করল যুব তৃণমূল কংগ্রেস। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের আগে বাংলায় বাম নেতাদের মুখে নতুন স্লোগান- 'হাল ফেরাও, লাল ফেরাও'। পাশাপাশি সিপিএমের প্রচারে করা হয়েছে সম্প্রতি নেটমাধ্যমে 'ভাইরাল' টুম্পাসোনা। টুম্পার গানের অনুসরণে ব্রিগেডমুখী গানের প্যারোডিতে প্রচার সার ছিল বামপন্থীরা।

এবার সেই গানের পাল্টা দিতে এবার মাঠে নামল তৃণমূল কংগ্রেস। 'না রে না ব্রিগেড আর ভরে না' বামেদের ব্রিগেড সমাবেশের আগেই যুব তৃণমূলের প্যারোডি সং ইতিমধ্যেই ভাইরাল। যা রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ইতিমধ্যেই ভোটের দামামা বাজিয়েছে নির্বাচন কমিশন। এবার রাজ্যে মোট আট দফায় ভোট হবে। যা নিয়ে সরব হয়েছে শাসকদল। বাংলার মাটিতে ফের নিজেদের শাসন স্থাপন করতে কোমর বেঁধে নেমেছে ঘসফুল শিবির। অন্যদিকে পদ্ম শিবির বাংলার মসনদে বসার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এমনকি বাদ যায়নি হাত-হাতুড়িও। তাই বিগ্রেডের আয়োজন বামেদের। তাঁদের ধারণা, সব মিলিয়ে ১০ লক্ষের বেশি মানুষ আসবেন। জোট নেতাদের দাবি, 'ঐতিহাসিক' হতে চলেছে এ বারের ব্রিগেড। পাশাপাশি, শুরু হয়েছে গানের লড়াই। তাই বামেদের 'টুম্পা সোনা'র পাল্টা এল তৃণমূলের 'না রে না ব্রিগেড আর ভরে না'।












Click it and Unblock the Notifications