এবার সরাসরি শুভেন্দুর নামে কমিশনে নালিশ, বিবেক দুবে-অজয় নায়েকের কাছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের

এবার সরাসরি শুভেন্দুর নামে কমিশনে নালিশ, বিবেক দুবে-অজয় নায়েকের কাছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় এবার তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী। রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে নালিশ করল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। অভিযোগে তাঁরা জানিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নানা জায়গায় প্রচারে গিয়ে উস্কানি মূলক বক্তব্য রাখছেন। প্রসঙ্গত আজই দিল্লিতে নির্বাচন কমিশনে গিেয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দাবি জানাবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

শুভেন্দুর বিরুদ্ধে নালিশ

শুভেন্দুর বিরুদ্ধে নালিশ

মনোনয়ন পেশের দিনই একেবারে ঝোঁপ বুঝে কোপ। শুভেন্দু অধিকারীর নামে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। বিবেক দুবে ও অজয় নায়েকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। অভিযোগে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুরে একাধিক সভায় উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর মনোনয়ন

শুভেন্দুর মনোনয়ন

আজই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই নন্দীগ্রামে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে আশির্বাদ নিয়েছেন তিনি। শহিদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে হলদিয়ায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু। সেখানে রোড শো করে মনোনয়ন জমা দেবেন তিনি। তাঁর রোড শোয়ে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানী ও বাবুল সুপ্রিয়র। হলদিয়ার এসডিও অফিসে সভা করার কথা শুভেন্দু অধিকারীর।

 আক্রান্ত মমতা

আক্রান্ত মমতা

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিয়ে জনসংযোগের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনাকে সহজ করে দেখতে রাজি নয় শাসক দল। মমতা নিজে অভিযোগ করেছেন ভিড়ের মধ্যে আচমকা চার-পাঁচ জন তাঁকে ধাক্কা দিয়েছেন। তারপরেই তিনি পড়ে যান। এই ঘটনার বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে এই নিয়ে নািলশ জানানো হয়েছে। আজ ফের দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে শাসক দলের প্রতিনিধিরা।

ষড়যন্ত্রের অভিযোগ খারিজ

ষড়যন্ত্রের অভিযোগ খারিজ

এদিকে বিজেপি এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সব অভিযোগ খারিজ করে দিয়েছে। কোনও রকম চক্রান্ত হয়নি। বিজেপি পাল্টা ঘটনার সিবিআই তদন্তের জানিয়েছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তাও দিতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+