পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা যে ৫ মার্চ ঘোষণা হবে, তা আগেই জানা গিয়েছিল। যাবতীয় জল্পনার যবনিকা সরিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন তৃণমূলের প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা যে ৫ মার্চ ঘোষণা হবে, তা আগেই জানা গিয়েছিল। যাবতীয় জল্পনার যবনিকা সরিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন তৃণমূলের প্রার্থী তালিকা। যে তালিকায় চমকের সঙ্গে সঙ্গে পিকের মাস্টারস্ট্রোকও থাকছে বলে আগে থেকেই জল্পনা ছিল। জানা গিয়েছে শেষ মুহূর্তে দুপুর ১ টার বৈঠকে প্রার্থী তালিকায় কিছুটা কাটা ছেঁড়া করে নেন মমতা সহ দলীয় নেতা নেত্রীরা।

প্রার্থী তালিকা প্রকাশ মমতার

প্রার্থী তালিকা প্রকাশ মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে প্রার্থী তালিকা প্রকাশে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা পার্থ চট্টোপাধ্যয় সহ দলের বিশিষ্ট নেতারা। এদিন ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা। ৩ আসনে গুরুংরা লড়াই করবেন বলে জানান মমতা।

 কাদের কটা সিট?

কাদের কটা সিট?

মমতা জানিয়েছেন, যাঁরা ৮০ এর উর্দে তাংদের কোভিড পরিস্থিতিতে প্রার্থী তালিকার বাইরে রাখা হয়েছে। এছাড়াও মহিলাদের ৫০ আসন,মুসলিমদের ৪২,এসসি প্রার্থীদের ৭৯, এসটি প্রার্থীদের ১৭ টি আসন দেওয়া হয়েছে।

 মমতার বার্তা ৮০ এর উর্ধ্বে দের নিয়ে

মমতার বার্তা ৮০ এর উর্ধ্বে দের নিয়ে

অমিত মিত্র , মণীশগুপ্ত, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ব্রজ মজুমদার, জটু লাহিড়ির জন্য বিধান পরিষদের আসনে থাকতে পারেন, আশির উর্ধে একাধিক নেতাকে প্রার্থী পদ এবার কোভিড পরিস্থিতির জন্য তৃণমূল দেয়নি বলে জানান মমতা। তিনি বলেন, বয়জ্যেষ্ঠরা যেভাবে তাঁর ও দলের পাশে থেকেছেন তাতে তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল এই নেতাদের প্রতি । এবা বয়জ্যেষ্ঠ নেতারা প্রচারের কাজে যোগ দেবেন বলেও আহ্বান জানান মমতা।

'আমি নন্দীগ্রাম থেকে লড়ছি'

'আমি নন্দীগ্রাম থেকে লড়ছি'

'আমি যা কথা দি, তাই রাখি।' এই বার্তা দিয়েই মমতা জানান, ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়াচ্ছেন। আর মমতা নিজে নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন জানিয়ে দিলেন। রাসবিহারী থেকে দেবাশিস কুমার দাঁড়াচ্ছেন।

মনোজ শিবপুর, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক

মনোজ শিবপুর, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক

ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি রাজারহাট, মনোজ তিওয়ারি শিবপুরে প্রার্থী হয়েছেন। বা্চচু হাঁসদা মিনিস্টার এবারে টিকিট পাচ্ছেন না জানান মমতা। উত্তরপাড়াথেকে প্রার্থী হচ্ছেন কাঞ্চন মল্লিক। দেবাংশু এবারের ভোটে টিকিট পাননি বলে জানান মমতা।তারকা প্রার্থীদের তালিকায় এদিন সায়নী ঘোষ থেকে কৌশানীদের নাম উঠে আসে।

শোভনের বিরুদ্ধে রত্নার লাড়ই কি ভবিতব্য!

শোভনের বিরুদ্ধে রত্নার লাড়ই কি ভবিতব্য!

মমতা জানিয়েছেন, বেহারা পূর্বে রত্না চট্টোপাধ্যায়কে দাঁড় করাচ্ছে দল। সেখানে রত্না চট্টোপাধ্যায় মহিলাদের লড়াইয়ে প্রতীক হয়ে লড়বেন বলে উল্লেখ করেন মমতা। রত্না চট্টোপাধ্যায়কে 'ফেমাস' প্রার্থী বলে এদিন উল্লেখ করেন মমতা। প্রসঙ্গত, বেহালার এই আসন শোভন চট্টোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত রাজ্যরাজনীতিতে। এছাড়াও তিনি জানান, বেহালা পশ্চিমে দাঁড়াচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+