বঙ্গবিজেপির 'পিসি যাও' এর জবাব তৃণমূল দিচ্ছে 'পাওরি' ট্রেন্ড ধরে! তুঙ্গে স্লোগান যুদ্ধ
বঙ্গ বিজেপির 'পিসি যাও' এর জবাব তৃণমূল দিচ্ছে 'পাওরি' ট্রেন্ড ধরে! তুঙ্গে স্লোগান যুদ্ধ
ফ্যাসিবাদ বিরোধী বিখ্যাত গান 'বেলা চাও ' এর প্যারোডি করে তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির নতুন গান 'পিসি যাও'। এদিকে, সেই গানের জবাব সঙ্গীত শিল্পী যশরাজ মুখাটের স্টাইলে 'পাওরি' ট্রেন্ড দিয়ে দিয়ে দিল তৃণমূল।

'খেলা হবে ', 'টুম্পা', 'পিসি যাও' যুদ্ধ
বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে বাম ব্রিগেডের প্রচার গানটি। 'টুম্পা' গানের প্যারোডি এই গান ইতিমধ্যেই ভাইরাল। অন্যদিকে, 'খেলা হবে' গানে জোরদার মাত করছে তৃণমূল। ডিজে বক্সে এই গানবহু জায়গাতেই সরস্বতী পুজোর আসরে শোনা গিয়েছে। এরপরই বিজেপি এনেছে 'পিসি যাও ' গানটি। যা 'বেলা চাও' গানের প্যারোডি।

'পিসি যাও' এর উত্তর 'পাওরি' ট্রেন্ডে
কোনও বাংলা কথায় নয়, জাতীয়স্তরে সোশ্যাল মিডিয়া যশরাজ মুখাটের ভাইরাল গানের লাইন 'পাওরি' ট্রেন্ড ধরে বিজেপিকে জবাব দিয়েছে তৃণমূল। এক টুইটে তৃণমূলের তরফে এক ফাঁকা মাঠে শূন্য চেয়ারের মাঝে বিজেপির সভার ছবি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, 'ইয়ে বিজেপি হ্য়ায়, ইয়ে উনকি জসবা হ্যায়.. অউর ইহা ইনকি পাওরি হো ব়্যাহি হ্যায়।'

'পাওরি' ট্রেন্ড?
সারা দেশে এই মূহূর্তে ভাইরাল 'পাওরি' ট্রেন্ড। অনেকেই ভাবতে পারেন যে 'পাওরি' কথাটি মূলত কী? তাহলে জানিয়ে রাখা দরকার
'পার্টি' কথাটকে এভাবে উচ্চারণ করে 'পাওরি' করা হয়েছে। আর সেই শব্দকে ব্যাবহার করে বিজেপিকে তুমুল ব্যাঙ্গ করে তৃণমূল এই পোস্টটি করে। যেখানে মূলত বলা হয়েছে, ফাঁকা মাঠে লোকহীন জনসভায় বিজেপি 'পার্টি' (হইচই) এর মেজাজে আছে।

ভাষা দিবসে হিন্দিতে টুইট তৃণমূলের
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তৃণমূলকে হিন্দিতে টুইট করতে দেখা গেল। একদিকে, বিজেপিতে বহিরাগত তত্ত্বে আক্রমণ করে চলেছে তৃণমূল। সেই জায়গা থেকে তৃণমূলকে বিঁধে বাংলায় 'পিসি যাও' গানটি এনেছে বঙ্গবিজেপি। তার জবাবে হিন্দিতে তৃণমূলের এই পোস্ট নজর কাড়ছে রাজ্য রাজনীতির।












Click it and Unblock the Notifications